স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ ডিসেম্বর: নদিয়া জেলায় প্রসাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলার উন্নয়ন ও কর্ম সংস্থান বৃদ্ধির বিষয়ে নির্দেশ দিলেন। বৃহস্পতিবার নদিয়া জেলার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি জেলার প্রসাসনিক আধিকারিকদের জেলার উন্নয়ন প্রকল্পের কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে বিশেষ করে নজর দিতে বলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদী ও স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা।
এদিন বৈঠকে জেলার প্রত্যকে বিধায়ক ও পুরপ্রশাকদের তাদের কাজের খতিয়ান দিতে বলেন। তাদের এলাকাতে কারা কিভাবে কতটা কাজ করে চলেছেন তার হিসাব নিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আর কিভাবে এলাকার উন্নয়ন করা যায় সেই দিকে নজর দিতে বলেন। এদের মধ্যে অনেকেই মুখ্যমন্ত্রীকে বলেন, তাদের এলাকাতে আরও কিছু উন্নয়নমূলক কাজ করার দরকার আছে সেই দিকে নেত্রীকে দৃষ্টি আকর্ষণ করার কথা বলেন। নেত্রী তাদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আপনাদের এলাকাতে অনেক কিছুই দেওয়া হয়েছে, আগামীতে আরও দেওয়া হবে। বেশি বেশি চাইলে হবে না। সময় মত সবই দেওয়া হবে”।

এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বেশকিছু বড় সিদ্ধান্ত নেন। তিনি বলেন, বাংলা তথা নদিয়া জেলাতেও বস্ত্রশিল্পের ক্ষেত্রে অগ্রগতি দরকার আছে। সেই জন্য তাঁত শিল্পীদের থেকে নেওয়া হবে স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম। এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বস্ত্র দফতরকে। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য কর্মসংস্থান, এইবার এটা নিয়ে বিশেষ চিন্তাভবনা রয়েছে আমাদের। তাই কিভাবে এই জেলায় কর্মসংস্থান বাড়ানো যায় সেটা দেখার নির্দেশ দিলেন জেলার নির্বাচিত প্রতিনিধি ও জেলার প্রশাসনিক আধিকারিকদের। তিনি আরও বলেন, “অনেক কাজ বাংলায় চলছে। আর কেউ নতুন করে কিছু চাইবেন না। সরকারের কাছে যা টাকা ছিল, সব শেষ হয়ে গিয়েছে। আর টাকা নেই”। এদিন রাজ্যের ব্যবসায়ী সংগঠন এবং প্রশাসনকে একসঙ্গে যৌথ ভাবে কাজ করে কর্মস্থান বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি বৈঠকের মধ্যেই শহরের পানীয় জল প্রকল্পের শিলান্যাস করেন। তিনি বলেন, ২০২৪ সালের মধ্যে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার চেষ্টা করবে পিএইচই। এছাড়াও এদিন তিনি কোভিড পরিস্থিতির উপর জেলার খবরাখবর নেন। লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প সঠিক ভাবে হচ্ছে কি না তার খোঁজ নেন। তিনি এও বলেন, এখনও পর্যন্ত ৮৫ হাজার মত মানুষের লক্ষ্মীর ভান্ডার বাকি আছে। ওগুলো দুয়ারে সরকারে করে দিন। তিনি বলেন, বিএসএফকে তাদের মত কাজ করতে দিতে হবে।
এদিন বিএসএফ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নদিয়ার প্রশাসনিক বৈঠকে ‘বিএসএফ যাতে কারও অনুমতি ছাড়া এলাকায় ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে হবে। মানুষের উপর অত্যচার আমরা সহ্য করব না।
তিনি এদিন শান্তিপুর থেকে নবদ্বীপ ধামকে সংযুক্ত করার কথাও বলেন। পাশাপাশি করিমপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

