গোটা বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় উগ্রপন্থীদের হাতে তুলে দিয়েছেন, তোপ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২৮ আগস্ট: দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, গোটা বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় উগ্রপন্থীদের হাতে তুলে দিয়েছেন।

সুকান্ত মজুমদার দাবি করেন‌, দত্তপুকুর বিস্ফোরণ কান্ডের সঙ্গে বহরমপুর কাণ্ডের যোগ রয়েছে। কয়েক বছর আগে তৃণমূলেরই এক বিধায়ক আরেক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। বোমা মারা হয়েছিল, পা ক্ষতিগ্রস্ত হয়েছিল জাকির হোসেনের। জাকির হোসেনের অভিযোগ ছিল, ইমানি এবং তার দলবল এই কাণ্ড ঘটিয়েছে। তৃণমূলেরই বিধায়ক ইমানি এবং ওই কাণ্ডে যারা ধরা পড়েছিল সবাই ইমানির লোকজন। আর এবারও যারা মারা গেছে সবাই ইমানির এলাকার লোক। ওরা সকলেই ওদের আত্মীয়-স্বজন। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের তার জুড়ে গেছে। ওখানে আরডিএক্স পাওয়া গেছে বলে শোনা যাচ্ছে। গোটা বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে উগ্রপন্থীদের হাতে তুলে দিয়েছেন।”

বিরোধীদের জোট সম্পর্কে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, যে বামপন্থীদের বিরোধী লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় উঠেছিলেন এখন তিনি সেই বামপন্থীদের সঙ্গেই ফিশফ্রাই খাচ্ছেন। এর পরে হয়তো দেখব ভাইপো নমিনেশন ফিলাপ করতে যাচ্ছে একদিকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিমান বসু, আর অধীর দা হয়তো পেছনে থাকা ধরে থাকতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *