অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৩ মার্চ:
মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় পরিবর্তন করেছেন, এই জঙ্গলমহলে সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে তাতেও জঙ্গলমহলের মাটিতে আমরা বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে পারি এটা আমাদের দিদির দ্বারাই সম্ভব হয়েছে। সোমবার নয়াগ্রাম বিধানসভার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ছাতিনাশোল তরুণ সংঘের মাঠ তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে জনসভা করতে এসে এই কথা বললেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী লোকসভা ভোটে এসে বলেছিলেন, আমাকে ভোট দিন আমি আপনাদের সোনার বাংলা দিব আপনারাও জিতিয়েছিলেন তার কথামতো, তারপর সেই যে তিনি পালিয়ে গিয়েছিলেন এখন আবার বিধানসভা ভোটে ভোট চাইতে এসেছেন।
দেবাংশু বলেন, আর আপনারা দেখুন লোকসভা ভোটে তৃণমূল হারার পরেও যখন করোনা এলো তখন গুজরাটি মোদিবাবুর দেখা নাই কিন্তু দিদি আপনাদের ফ্রিতে রেশন দিয়েছেন। বিজেপি চাইছে বাংলাকে উত্তর প্রদেশ বানাতে। আপনারা তাই এবার শ্লোগান তুলুন বাংলা আমার বাংলা রবে বন্ধু এবার খেলা হবে। এখান থেকে বাড়ি ফিরে গ্রামে গ্রামে লিখুন এই পাড়ায় কুকুর-বিড়াল থাকতে পারে বিজেপি ঘুরতে পারবে না। এখান থেকে বিজেপি সাংসদ দু বছর কিছু করেনি আর কেন্দ্র সরকারের কোন প্রকল্প কেউ পাচ্ছে না। মোদী শুধু মিথ্যা কথা বলেন।
আমার একটা ইচ্ছা দিদিকে আমি বলব যেদিন দিদি শপথ নেবেন সেদিন বিশেষ অতিথি হিসেবে যেন শুভেন্দু অধিকারীকে তিনি ডাকেন। আমি সেদিন দিদিকে অনুরোধ করব সব অতিথিকে চা দেওয়ার দায়িত্ব যেন আমাকে দেন।আমি নিজে শুভেন্দু অধিকারীকে বেশি চা দিয়ে বলবো ওই যে পিসি পিসি করা হাওয়াই চটি পরা মেয়েটা শপথ নিচ্ছেন দেখতে ভালো লাগছে তো? এভাবেই শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করেন।
দিদি এ বছর ভাঙ্গা পায়ে খেলবে এবং সেই ভাঙ্গা পা দিয়ে বলটা মারবেন দিলীপ ঘোষের পেটে লেগে বলটা গোলে ঢুকবে আর দিলীপ ঘোষ গুজরাটে পালাবে। আর গুজরাটের যখন ভোট হয় তখন কি কোনও বাংলার মানুষ গিয়ে গুজরাটের ইস্তাহার প্রকাশ করে? তবে কেন বাংলার ইস্তাহার একজন গুজরাটি প্রকাশ করবে? তাহলে বুঝতে হবে বাংলাকে ওরা গুজরাট কিংবা উত্তরপ্রদেশ বানাতে চাইছে।

