আমাদের ভারত, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
শনিবার টুইট করে নমো’কে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক শুভেচ্ছা আপনার ৭২তম জন্মদিনে। আমি আপনার সুস্বাস্থ্য এবং সুখের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।”

