মালদার মহেশপুর পঞ্চায়েত হাত ছাড়া হল বিজেপির

আমাদের ভারত, মালদা, ১২ নভেম্বর: মালদার মহেশপুর পঞ্চায়েত হাত ছাড়া হল বিজেপির। ওই পঞ্চায়েতে বিজেপির দুই সদস্য তৃণমূলে যোগ দিতেই উপপ্রধানকে অপসারণ করল তৃণমূল। মালদার বামনগোলা ব্লকের গোবিন্দপুরের মহেশপুর পঞ্চায়েত বিজেপির হাত থেকে এদিন চলে গেল তৃণমূলের দখলে। ওই পঞ্চায়েতের উপপ্রধান হিরামণি মার্ডির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অনস্থা এনে এদিন আস্থা ভোটে তাকে অপসারণ করা হয়।

জানা যায়, গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১৫। যায় মধ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ছিল ৮ এবং তৃণমূলের আসন সংখ্যা ছিল ৭। যায় মধ্যে তৃণমূলের এক জন সদস্য মারা যাওয়ার ফলে সদস্য সংখ্যা দাঁড়ায় ৬ জন। এর পরেই বিজেপির দুই সদস্য তৃণমূলে যোগ দেওয়ার ফলে তৃণমূলের মোট সদস্য সংখ্যা দাঁড়ায় ৮ এ বিজেপির সদস্য সংখ্যা দাঁড়ায় ৬। ওই আট জন সদস্য ওই পঞ্চায়েতে উপপ্রধান হিরামণি মার্ডির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অনস্থা নিয়ে আসে তৃণমূলের সদস্যরা। এদিন ছিল আস্থা ভোট। পুলিশের কড়া নিরাপত্তার ঘেরাটোপে আস্থা ভোটে ওই পঞ্চায়েতের উপপ্রধানকে অপসারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *