ছাঁটাইয়ের প্রতিবাদ, বেতন বৃদ্ধি সহ ১০ দফা দাবি, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ মালদা জেলা দলিত মহাসংঘ কমিটির

আমাদের ভারত, মালদা, ২৭ আগস্ট: ছাঁটাইয়ের প্রতিবাদ, বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ ১০ দফা দাবি নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ দেখালো নর্থ বেঙ্গল বাঁশফোর হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং মালদা জেলা দলিত মহাসংঘ কমিটি।

শুক্রবার এই মর্মে সংগঠনের কর্মীরা শহরের ঝলঝলিয়া এলাকায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে ডেপুটেশনের উদ্দেশ্যে জমায়েত হলেও মুখ্য স্বাস্থ্য আধিকারিক দুপুর ১ টা নাগাদ সময় দিলেও আধিকারিকের দেখা মেলেনি। ফলে ক্ষুব্ধ হয়ে পড়েন সংগঠনের নেতৃত্বরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাশফোর অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক কৃষ্ণা ডোম, সভাপতি লব কুমার মল্লিক, দলিত মহাসঙ্ঘের ব্লক সভাপতি ধরমবীর পাসওয়ান সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *