আমাদের ভারত, ২০ মার্চ: আরএসএসে বড়সড় সাংগঠনিক পরিবর্তন হল। নতুন সরকার্যবাহ হলেন দত্তাত্রেয় হোসবোলে। তিনি সুরেশ যোশী (ভাইয়াজী)র স্থলাভিষিক্ত হলেন।
ব্যাঙ্গালুরুতে আরএসএসের অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকে আজ অখিল ভারতীয় প্রতিনিধিদের উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। তিন বছর পর পর নির্বাচন হয়। সেই নির্বাচনে এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরকার্যবাহের দায়িত্ব নিযুক্ত হলেন দত্তাত্রেয় হোসবোলে।

দত্তাত্রেয় হোসবোলে মূলত কর্নাটকের সিমোগা জেলার স্বয়ংসেবক। জন্ম ১ ডিসেম্বর, ১৯৫৫ এ কর্ণাটকের শিমোগা জেলার সোরাবা গন্ডে। তিনি ইংরেজিতে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করেছেন।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে দীর্ঘদিন কাজ করেছেন। পরবর্তী সময়ে ১৫ বছর তিনি বিদ্যার্থী পরিষদের সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৭৫-১৯৭৭ সালের এমার্জেন্সির সময় জেপি আন্দোলনেও সক্রিয় ছিলেন এবং প্রায় ২২ মাস “মিসা” আইনে কারাগারে ছিলেন।

দত্তাত্রেয় হোসাবোলের মাতৃভাষা কন্নড়। এছাড়াও ইংরেজি, হিন্দি, সংস্কৃত, তামিল, মারাঠি প্রভৃতি এবং বহু ভারতীয় ও বিদেশী ভাষায় পন্ডিত্য রয়েছে।

