লটারির টিকিটের ভিত্তিতে সাট্টা খেলানোর অভিযোগে ওন্দার পুনিশোল থেকে গ্ৰেপ্তার মূল অভিযুক্ত

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ আগস্ট: লটারির টিকিটের ভিত্তিতে সাট্টা খেলানোর অভিযোগে গতকাল রাতে পুলিশ ওন্দা থানার পুনিশোল গ্ৰাম থেকে শাজাহান মন্ডল ওরফে সুটোকে গ্ৰেফতার করে।

গোপন সূত্রে খবর পেয়ে ডিএসপি এন্ডটি’র নেতৃত্বে এক দল পুনিশোলের বুনোপাড়ায় হানা দেয়। সেখানে শাজাহান মন্ডল একটি অস্থায়ী ঘর বানিয়ে এই সাট্টার ব্যবসা চালাতো। স্থানীয় ভাষায় এই সাট্টা ভূরভূরি বলে পরিচিত। বিভিন্ন রাজ্য লটারির খেলার শেষ দুই নম্বর এর ভিত্তিতে চলতো এই সাট্টা খেলা। বেশি টাকা পাওয়ার আশায় বহু মানুষ এই খেলা বা সাট্টা খেলতে গিয়ে সর্বশান্ত হচ্ছেন বলে অভিযোগ।

শাজাহানের ডেরা থেকে পুলিশ একটি ল্যাপটপ, মোবাইল ফোন, কিছু নোটবুক ও‌ নগদ ১১,২৯০ টাকা বাজেয়াপ্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *