Iftar, আলিফ এন এটেম্পট- এর ছাত্র- ছাত্রীদের উদ্যোগে “মাহফিল এ ইফতার”

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ: আলিফ এন এটেম্পট- এর ছাত্র- ছাত্রীদের উদ্যোগে “মাহফিল এ ইফতার”- এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আলিফের প্রাক্তন ছাত্র- ছাত্রীরা।

এই “মাহফিল এ ইফতার” অনুষ্ঠানে বিগত শিক্ষাবর্ষে আলিফ এন এটেম্পট এ মাধ্যমিক এ প্রথম সেক মজহার’কে স্বর্গীয় সেক আজমত আলী পুরস্কারের ৩০০০ টাকার চেক তুলে দেন আজমত আলীর নাতনি অ্যাডভোকেট সাইনাজ খাতুন ও সমাজসেবী নাতি সেক আফতাব। উচ্চমাধ্যমিকে আলিফ সহ লৌহানিয়া মাদ্রাসা স্কুলে প্রথম হওয়া সেক জাকিরকে স্বর্গীয় সৈয়দ গুলাম রসুল স্মৃতি পুরস্কারের ৩০০০ টাকার চেক তুলে দেন সৈয়দ গুলাম রসুলের একমাত্র ছেলে সমাজসেবী সৈয়দ সাহাবজান আলী ও সমাজসেবী পৌত্র সৈয়দ ফরিদ আলী। উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ সাদ্দাম আলী, সেক মাকবুল, সেক জসিম।

প্রাক্তন ছাত্র রোশনি খাতুনের বক্তব্য, আমাদের মাহফিল এ ইফতার- এ এসে খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আমাদের আলিফ- এর শিক্ষক মুসকান খাতুন ও কর্ণধার সৈয়দ শাহরুখ আলী স্যারকে, সুন্দর ভাবে অনুষ্ঠান পরিচালনা সহ আমাদের ডাকার জন্য। আগামী দিনে আমরা প্রতিষ্ঠিত হয়ে আমাদের আলিফ এন এটেম্পট সহ পাঁচবেড়িয়ার জনগণের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই।

স্কলারশিপ প্রাপক ছাত্র সেক জাকির ও সেক সেক মাজহার- এর বক্তব্য, সব ছাত্র- ছাত্রী যেন ভালো করে লেখা পড়া করে আমাদের টিউশন সেন্টার আলিফ এন এটেম্পট সহ এলাকার নাম উজ্জ্বল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *