আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ ফেব্রুয়ারি: রবিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে এসে সস্ত্রীক পুজো দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দিরে এসে মা’কে দর্শন করে আমি ধন্য।
রাজ্যরাজনীতি প্রসঙ্গে শিবরাজ বলেন, পশ্চিমবঙ্গে হিংসা আর দাঙ্গার রাজনীতি চলছে। ভারতীয় জনতা পার্টির কার্য কর্তারা মার খাচ্ছে। এখানে হিংসার রাজনৈতিক খেলা খেলছে তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত আমাদের ১৩০ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। এদের বলিদান ব্যর্থ হবে না। টি এম সি শব্দের অর্থ এখন “তোড়ো, মারো, কাটো।” এই পবিত্র মাটিতে রামকৃষ্ণ পরমহংস দেব জন্মেছিলেন। স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এর পীঠস্থান এই বঙ্গভূমি, আর এখানেই জয় শ্রীরাম বললে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে যান। পশ্চিমবঙ্গকে ধংস করে দিয়েছেন তিনি। কাটমনির যে খেলা পশ্চিমবঙ্গে চলছে, তা অত্যন্ত নিন্দার। মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলেন কেন্দ্র পয়সা দেয় না। তাঁর এই তোষণনীতি এবার মানুষ সমর্থন করবে না।”
একের পর এক সমালোচনা করে শিবরাজ। তিনি বলেন, সরস্বতী পুজোর বিরোধ করা হয় বাংলায়। যে রাম নাম করে তাকে ধরে, বাকি দুষ্কৃতীদের খোলা ছেড়ে দেওয়া হয়। যতই তৃণমূল মারপিট করুক, এই বিধানসভায় পরিবর্তন হবেই।”

তিনি মা কালীর নামে ধ্বনী দিয়ে বলেন, “জয় মা কালী, কলকাতা ওয়ালি, তেরা বচন না জায়ে খালি।” মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার কারনে মন্দির প্রাঙ্গণে মোতায়েন করা হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

