যুবসমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করতে নিজেই রক্ত দিলেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের মহারাজ বিশ্বনাথ মহারাজ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ নভেম্বর: রক্তদান জীবন দান। আর এই রক্তদানে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাতে রক্তদান শিবিরে খোদ নিজেই রক্ত দিলেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের মহারাজ বিশ্বনাথ মহারাজ। শুক্রবার ঝাড়গ্রাম শহরে রঘুনাথপুরে দে’জ মেডিকেলের কর্ণধার প্রয়াত স্বরূপ দে (ভায়দার) স্মৃতিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ মহারাজ, ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাতো সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

যুব সমাজকে রক্তদানে এগিয়ে আসার বার্তা দিতে বিশ্বনাথ মহারাজ রক্তদানে আগ্রহী হন এবং রক্তদান করেন। এদিন মহারাজ বলেন, “রক্ত দিলে ক্ষতি হয় না বরং শরীরের উপকার হয়। রক্ত দিলে শরীরে জমা পুরনো জামস গুলি বেরিয়ে যায় এবং শরীরে নতুন রক্ত তৈরি হয়। আমার রক্ত দেওয়াটা একটা গর্বের বিষয়, তার পাশাপাশি আমার রক্তটি কেউ ব্যবহার করছে সেটিই আমার কাছে গর্বের বিষয়। আমার রক্ত দেওয়ার ফলে দুজন উপকৃত হয়। আমি রক্ত দেওয়ার পরে আমি একটি কার্ড পাই যে কার্ডটির মাধ্যমে আমি পুনরায় অন্য কাউকে রক্ত দিতে পারি তার মানে আমার রক্ত একজন পেল এবং আমার কার্ডের দ্বারা রক্ত আরও একজন পেল। আমি সকলকে বলবো এগিয়ে আসুন রক্তদান করুন, ভয় পাওয়ার কিছু নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *