‘মরতেও পিছপা হব না’, এবার রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পাঠালেন মাদ্রাসা শিক্ষকরা

রাজেন রায়, কলকাতা, ১২ ফেব্রুয়ারি: দু’দিন আগেই খালি গায়ে থালা বাজিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ করেছিলেন মাদ্রাসার শিক্ষকরা। নিজেদের দাবি আদায়ে তারা কতদূর যেতে পারে তার প্রমাণ দিলেন তারা‌। দাবি আদায় না হলে তাঁরা ‘মৃত্যুবরণ করতেও পিছপা হবেন না’, এই কথা এবার রক্ত দিয়ে চিঠিতে লিখলেন তারা।

দাবি ছিল বেতন কাঠামোর পুনর্গঠন, স্থায়ীকরণ। এবার পার্শ্বশিক্ষকদের দেখানো পথেই হাঁটলেন মাদ্রাসার শিক্ষকরা। সৌজন্যে ওয়েস্টবেঙ্গল রেকগনাইজ আন এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। এর আগে এই পদ্ধতিতে চিঠি লিখেছিলেন পার্শ্বশিক্ষকরা।

প্রসঙ্গত, ১২ জানুয়ারি থেকে ৩২ দিন ধরে সল্টলেক সিটি সেন্টারের সামনে অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন মাদ্রাসার শিক্ষকরা শিক্ষক-শিক্ষিকাদের মাসিক বেতন, ছাত্র-ছাত্রীদের মিড-ডে-মিল সহ সমস্ত সরকারি সুযোগ-সুবিধার দাবিতে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ১৬ জানুয়ারি থেকে নির্জলা অনশন শুরু করেছেন। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে রাজ্য সরকার স্বীকৃত ২৩৫ অ্যাডেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের মাসিক বেতনের ব্যবস্থা করতে হবে। দাবি আদায় না হলে তাঁরা মৃত্যুবরণ করতেও পিছপা হবেন না বলে জানিয়েছিলেন। তাঁরাই রক্ত দিয়ে চিঠি লিখে পাঠালেন মুখ্যমন্ত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *