আমাদের ভারত, ২৭ মে: রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এবার অনিশ্চয়তা কাটতে চলছে। করোনা পরিস্থিতি থাকলেও এবার দুটি পরীক্ষাই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার বন্দোবস্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। বৃহস্পতিবার নবান্নে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিস্তারে এই বিষয়ে জানাবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
তবে নীতিগতভাবে ঠিক হয়েছে মাধ্যমিক পরীক্ষার পরে হবে। আগস্টে দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হতে পারে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসের শেষ সপ্তাহে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোভিড বিধি মেনে যার যার নিজের স্কুলে পরীক্ষার সিট পড়বে। কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা নিজের স্কুলে পরীক্ষা দিতে পারলে সুবিধে হবে। বাড়ির সামনে স্কুলে পরীক্ষা হলে বাসে করে যেতে হবে না। সাবজেক্টে কমিয়ে দেওয়া যায় কিনা তা দেখা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন উচ্চমাধ্যমিক পরীক্ষা আগে করার কারণ হলো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ও প্রবেশিকা পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা আগে করা হচ্ছে।
তিনি বলেন, মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী এবার ১২ লাখের কিছু বেশি। আবশ্যিক বিষয় রয়েছে সাতটি। অ্যাডিশনাল সাবজেক্ট প্রায় ৩৮ থেকে ৫৮ টি। সম্ভবত অ্যাডিশনাল সাবজেক্টের পরীক্ষা হবে না স্কুলের পরীক্ষায় যে নম্বর ছাত্রছাত্রীরা অতিরিক্ত বিষয়ে পেয়েছে সেটি মাধ্যমিক পরীক্ষার নম্বরের সঙ্গে জুড়ে যাবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ৩ ঘন্টার পরীক্ষা হয় সেটা দেড় ঘন্টা হয়ে যাবে। তিন ঘন্টায় যদি দশটা উত্তর দিতে হয় তাহলে দেড় ঘণ্টায় পাঁচটা উত্তর দিতে হবে। উচ্চমাধ্যমিকে আবশ্যিক বিষয় পনেরোটা ঐচ্ছিক বিষয় ৩৭ টা মোট পরীক্ষা ১৬ দিন। এতো দিন পরীক্ষা হবে না। কম দিনে পরীক্ষা শেষ হয়ে যাবে। তিন ঘণ্টার পরিবর্তে দেড় ঘন্টা পরীক্ষা শেষ হবে।
মুখ্যমন্ত্রী আরোও জানান মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ ও বন্টন স্থানীয় থানায় ব্যবস্থা করতে হবে। উত্তর পত্র সংগ্রহ ও সংরক্ষণ সেখানেই করা হবে।

