হঠাৎ অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী, বাঁকুড়া সম্মিলনী হাসপাতালের বেডেই দিল পরীক্ষা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৪ ফেব্রুয়ারি: হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেডেই মাধ্যমিক পরীক্ষা দিল মন্ডলকুলি নেতাজী বিদ্যাপীঠের ছাত্র দীপ দত্ত। গতকাল রাইপুর গার্লস স্কুলে প্রথম পত্রের পরীক্ষা দেওয়ার পর অসহ্য পেটের যন্ত্রণায় কাবু হয়ে পড়ে। স্হানীয় চিকিৎসকের পরামর্শ মতো তার পরিবারের লোকজন তাকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে প্রয়োজনীয়
পরীক্ষার পর দেখা যায় তার এপেন্ডিসাইটিস রয়েছে। আপারেশন করতে হবে। আপাতত তাকে ইন্জেকশন দেওয়া হয়েছে।

মধ্যমিক শিক্ষা পর্ষদের জেলা আহ্বায়ক গৌতম দাস জানান, ওই ছাত্রটির পরীক্ষার যাবতীয় বন্দোবস্ত করা হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের পুরুষ সার্জারি বিভাগে গিয়ে দেখা যায় পুলিশি নিরাপত্তায় সে উত্তরপত্রে লিখতে ব্যস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *