বাগদায় বাইক শোরুমের আড়ালে মধুচক্র, গ্রেফতার ৩  

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ ফেব্রুয়ারি: একটি অভিজাত বাইক শোরুমের আড়ালে চলা 
মধুচক্র ফাঁস করল বাগদা থানার পুলিশ। একটি উড়ো ফোনে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে বিশাল পুলিশ নিয়ে হানা দেন বাগদা থানার ওসি চিন্তামণি নস্কর। সেখান থেকে দুই জন যুবতী ও এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে বিভিন্ন আপত্তিকর 
দ্রব্যও পাওয়া গিয়েছে বলে পুলিশের তরফে জানানো 
হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা এলাকায়। ধৃতদের নাম রত্না মাহাতো, কমলেশ 
মন্ডল, মিঠু সরকার। তারা বাগদার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।  

পুলিশ সূত্রের খবর, এদিন সন্ধ্যেয় একটি উড়ো ফোন আসে থানার ওসি চিন্তামণিবাবুর কাছে। বাইকের শোরুমের আড়ালে মধুচক্রের ব্যাপারে। রাতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে হানা দিয়ে দেখেন, শোরুমের পেছেন ছোট ছোট ঘর, ঘরের মধ্যে চলছে মধুচক্র। ধৃতদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে টাকার বিনিময়ে বিভিন্ন মহিলার সঙ্গে দেহ ব্যবসার কাজ চালায় শোরুমের মালিক। ধৃতদের শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে তোলে হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *