রাজেন রায়, কলকাতা, ৩ নভেম্বর: রাজ্যবাসী মগ্ন কালীপূজা দীপাবলি নিয়ে। কিন্তু তৃণমূল নেতা তথা ইয়ুথ আইকন মদন মিত্র রয়েছেন নিজের আলাদা স্টাইলেই। ভবানীপুরের কার্তিক পুজোর খুঁটি পুজোতে তিনি নিয়ে এলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তকে। ‘ও লাভলি, এমএম ইস আ কালারফুল বয়’, বলি অভিনেত্রী রাখি সাওয়ান্তকে পাশে নিয়েই এই গান গাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

মদন মিত্রের এক একটি ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে বঙ্গবাসী। সর্বত্রই ছড়িয়ে রয়েছে তাঁর অনুরাগীরা। কখনও সাদা ধুতি পাঞ্জাবি, কখনও আবার ওয়েস্টার্ন ড্রেস, আবার কখনও বা গান গেয়ে মন জিতে নিয়েছেন বঙ্গবাসীর। তবে এবার কার্তিক পুজোর খুঁটি পুজোতে কালকাতায় নিয়ে এলেন বলি অভিনেত্রী রাখি সাওয়ান্তকে। বলি অভিনেত্রী রাখি সাওয়ান্তকে সঙ্গে নিয়েই কার্তিক পুজোর প্রদীপ প্রজ্জ্বলন করলেন ভবানীপুর ইউথ ফোরামের সভাপতি মদন মিত্র। ভবানীপুরের এই কার্তিক পুজোর খুঁটি পুজোতেই কলকাতায় উপস্থিত হয়েছিলেন রাখি সাওয়ান্ত।

শুধু বাংলায় পা রাখাই নয়, সেইসঙ্গে কলকাতাবাসীর উদ্দেশ্যে রাখি বললেন, ‘হ্যালো কলকাতা হাউ আর ইউ? তুমি কেমন আছে? ভালো!’ চমকপ্রদক পোশাকে রীতিমতো আকর্ষণীয় লাগছিল বলিউড অভিনেত্রীকে। স্বাভাবিকভাবেই তাদের দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল।

