শহরের রাস্তায় বুলেট চালিয়ে মদন মিত্র

রাজেন রায়, কলকাতা, ২৪ সেপ্টেম্বর: মদন মিত্র মানেই সব সময় নতুন কিছু। মাত্র ২ দিন আগে নিজের মিউজিক ভিডিও রিলিজ করেছেন তিনি। আবার তাঁর বায়োপিকও তৈরি হবে। বর্তমানে এক কথায় মদন মিত্রকে বলা হয় বাংলার রাজনীতির সুপারস্টার।

এবার মদন মিত্রকে আবার দেখা গেল অন্য ভূমিকায়। এবার কলকাতার পথে রাজার মতো বুলেট চালাতে দেখা গেল মদন মিত্রকে। স্মার্ট ভাবেই বুলেট চালাতে দেখা গেল তাঁকে। মাথায় ছিল হেলমেট, পরনে ছিল সাদা পাঞ্জাবি, হাতে ছিল ঘড়ি চোখে ছিল সানগ্লাস। বুলেট চালাতে চালাতে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা গেল মদন মিত্রকে। সিগনালের মাঝে তাঁকে দাঁড়াতে দেখা যায়। অনেকটা রাস্তাই বুলেট চালিয়ে যান তিনি।

বুলেট চালিয়ে মদন মিত্র ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডে যান‌ মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপনির্বাচনের প্রচারের জন্য নিজের হাতে ব্যানার লাগান। চলতি মাসের শেষ দিনেই ভবানীপুরে নির্বাচন। রীতিমত হইহই করে প্রচার শুরু করেছিলেন মদন মিত্র। যুবসমাজের ভোট টেনে আনতে মুখ্যমন্ত্রী মদন মিত্রের উপর যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব সঠিকভাবেই পালন করতে চাইছেন তিনি। তার মাঝে মাঝেই নানান রকম ভূমিকায় দেখা যাচ্ছে মদন মিত্রকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *