আমাদের ভারত, ব্যারাকপুর, ১১ মার্চ:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে কামারহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী মদন মিত্র বেলঘরিয়ার বিভামোড় এলাকায় ঐতিহ্যপূর্ণ ৭০০ বছরের পুরনো পঞ্চানন বাবার মন্দিরে এক মহা যজ্ঞের আয়োজন করেন। মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে পুজোয় বসেন তৃণমূল সমর্থকরা।
কামারহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী মদন মিত্র নিজে হাতে এদিন যজ্ঞ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেন। তিনি বলেন, সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত ফের মঞ্চে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা মুখ্যমন্ত্রী সম্পর্কে কুৎসা করছেন, তাদের মনে রাখা উচিত বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নামটাই যথেষ্ট। এই বাংলায় বিরোধীদের জায়গা দেবে না বাংলার মানুষ।

