শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে দক্ষিণেশ্বরে বিজেপি নেতাদের দেখা না পেয়ে সমালোচনা মদন মিত্রের

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ মার্চ:
শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে দক্ষিণেশ্বর কালী মন্দিরে বিজেপি নেতাদের দেখতে না পেয়ে সমালোচনা করলেন মদন মিত্র। নিজে কতটা ঠাকুরভক্ত তা–ও তুলে ধরলেন। তাঁর বক্তব্য, বিজেপি যেহেতু যারা রাম রাম করে, তাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথিতে তাদের দক্ষিণেশ্বরে আসা উচিৎ ছিল। মদন মিত্র নিজে এদিন কালী মন্দিরে পুজো দেন। এদিন তিনি এক ঝাঁক টেলি তারকারা নিয়ে পুজো দিতে আসেন।

আজ শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা করে দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসে পুজো দেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। এদিন তিনি সাংবাদিকদের বলেন, “যারা ধর্মগুরু বা যে দল সব সময় রাম নিয়ে চর্চা করে তাদের কাউকে শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথিতে দেখতে পাওয়া যায় না। সেই কারণে বিজেপির মত বহিরাগতদের বাংলায় স্থান নেই, বলে তিনি মনে করেন। তাই মদন মিত্র শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথিতে রাজ্যের মানুষের উদ্দেশ্য বলেন, ‘সকলের চৈতন্য হোক । বিজেপিকে বাংলায় স্থান দেবেন না।’

তিনি বলেন, ‘আজ আমরা দলীয় পতাকা ছাড়াই শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা করলাম। এখানে রাজনীতির রং নেই। তবে আমরা আছি, কিন্তু যারা রাম রাম করে তাদের কারুর দেখা নেই।”

সোমবার দুপুরে কামারহাটি মোড় থেকে পদযাত্রা করে দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসে মায়ের কাছে পুজো দেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ছবি নিয়ে দলীয় পতাকা ছাড়াই এদিন শোভাযাত্রায় অংশ নেন তৃণমূল প্রার্থী। সকাল সকাল স্নান সেরে হেঁটে দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসে মায়ের কাছে পুজো দেন। মদন মিত্রের সঙ্গে ছিলেন এক ঝাঁক টেলি তারকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *