“মাছে ভাতে বাঙালি” অনুষ্ঠান চালু করল পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতৃত্ব

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: দিদির ৫ টাকার ডিম ভাত নয়, বিনে পয়সায় “মাছে ভাতে বাঙালি” অনুষ্ঠান চালু করল পূর্ব মেদিনীপুরের পানিপারুলের বিজেপি নেতৃত্বরা। আলু ভাজা, ডাল, মাছের ঝোল, চাটনি সহ পাত পেতে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছে এগরার পানিপারুলের বিজেপি নেতৃত্বরা। এমন অনুষ্ঠান গোটা এগরা এলাকাজুড়ে বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় চলতে থাকবে বলে জানান বিজেপি নেতৃত্বরা। সকালে চায়ে পে চর্চার পাশাপাশি দুপুরে মধ্যাহ্ন ভোজনের চর্চার আয়োজন হবে বলে জানান আয়োজক বিদেশ পাত্র ও কনিষ্ক পণ্ডা। আরও বাঙালিআনার সংস্কৃতিকে তুলে ধরতে মাছে ভাতে বাঙালি এমন অনুষ্ঠান করবে এগরার বিজেপি।

কনিষ্ক পণ্ডা শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপির জেলা নেতা বলেন, আমরা ডিম ভাত নয়, বাঙালির প্রিয় মাছ ভাত খাইয়ে বাঙালিয়ানাকে মর্যাদা দিতে চাই। তাই সারা এগরা মহকুমাজুড়ে আমরা সাধারণ মানুষকে মাছ ভাত খাওয়ানোর উদ্যোগ নিয়েছি। আমাদের বাংলা যাতে বাংলাদেশ না হয় ভাষা দিবসকে সম্মান জানাতে আমাদের এই মাছে ভাতে বাঙালি কর্মসূচি।

তৃণমূলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে বাধ্য হয়ে অনুসরণ করছে বিজেপি। মুখ্যমন্ত্রীর ডিম ভাতের কর্মসূচির পর বিজেপি নেতাদের মাথায় মাছ-ভাত কর্মসূচি এসেছে। এতদিন তাদের এই কর্মসূচি কোথায় ছিল। আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এরা ভোটের আশায় এইসব করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *