জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ মার্চ: দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার সময় এক পর্যটক যুবককে উদ্ধার করল লুলিয়ারা। ভর্তি করা হল দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে। বর্তমানে সংকটজনক অবস্থায় রয়েছে ওই পর্যটক যুবক।
পূর্ব বর্ধমানের মেমারি থানার শাহানুই মল্লিকপুর এলাকা থেকে ৭০ জনের একটি দল আজ সকালে দিঘায় বেড়াতে আসেন। দুপুরে নিউ দিঘার ক্ষণিকা সমুদ্রস্নান ঘাটে প্রতাপ সিংহ(২৫) স্নানে নেমে তলিয়ে যাওয়ার সময় দাদা তাপস সিংহ সহ অন্যান্য বন্ধুরা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে নুলিয়ারা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে ওই যুবককে উদ্ধার করে।

