মা কিচেন এর অনুকরণে নদীয়ার কল্যাণীতে ৫ টাকায় দুপুরের খাবার

আমাদের ভারত, নদীয়া, ২১ মে: নদীয়ার কল্যাণী কোভিড হাসপাতালে প্রতিনিয়ত জেলা ও জেলার বাইরে থেকে এসে রোগীরা ভর্তি হচ্ছে। একদিকে লকডাউন অন্যদিকে অতমারির জন্য বেশিরভাগ দোকান বন্ধ। ফলে বেশি টাকা খরচ করে দুপুরের খাবার খেতে হচ্ছিল রোগীর আত্মীয়দের। এবার সেই সমস্যা সমাধানে এগিয়ে এল কল্যাণী ও গয়েশপুর শহর তৃণমূল যুব কংগ্রেস।

আগামী ১০ দিন মা কিচেনের অনুকরণে ৫ টাকায় দুপুরের খাবার চালু হলো কল্যাণী কোভিড হাসপাতালের গেটের বাইরে। খাবারের মধ্যে থাকছে কোনওদিন ডিম, কোনদিন মাংস আবার কোনওদিন মাছ ভাত। স্বভাবতই এই পরিষেবা পেয়ে খুশি রোগীর আত্মীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *