আমাদের ভারত, ২৫ ফেব্রুয়ারি: মধ্যরাতে থেকে ফের বাড়লো রান্নার গ্যাসের দাম । সিলিন্ডার পিছু ২৫ টাকা দাম বেড়েছে। এই নিয়ে ফেব্রুয়ারি মাসে তৃতীয় বার দাম বাড়ল মোট ১০০ টাকা। এর আগে ৫০ টাকা দাম বৃদ্ধি হয়েছিল। তার দু সপ্তাহ না কাটতেই বুধবার মধ্যরাত থেকে ফের ২৫ টাকা করে বাড়ল রান্নার গ্যাসের দাম। ফলে রান্নার গ্যাসের দাম ছাড়ালো ৮০০টাকা।
রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলি জানিয়েছে ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮২০.৫০ টাকা। তবে ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমছে ৫ টাকা। এই সিলিন্ডারের দাম হচ্ছে ১৫৮৪ টাকা।
অন্যদিকে দেশে পেট্রোলের দাম সেঞ্চুরিকাছাকাছি। ডিজেলও অগ্নিমূল্য। পেট্রোপন্যের দাম বাড়ায় অগ্নিমূল্য নিত্যপ্রয়োজনীয় জিনিসও তার মধ্যেই আমজনতা নাভিশ্বাস তুলে ৮০০ টাকা ছাড়ালো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম।
এর আগে রান্নার সিলিন্ডারের দাম দুবার বাড়লেও ভর্তুকির অংক বাড়েনি। এবারেও সেই ভর্তুকির অংক বাড়বে কিনা তা নিয়ে প্রশ্ন গ্রাহকদের। কারণ এদিনও ভর্তুকির অঙ্ক জানানো হয়নি। ডিসেম্বরের দু’দফায় সিলিন্ডারের দাম ১০০ টাকা বেড়েছিল। প্রতিবার সিলিন্ডারের দাম বৃদ্ধির অংক জানানো হলেও ভর্তুকি কতটা বাড়বে তা স্পষ্ট করা হচ্ছে না। সেটি বোঝা যাচ্ছে নতুন দামে সিলিন্ডার নেওয়ার পরে।
পেট্রোলিয়াম সংস্থাগুলির দাবি বিশ্ববাজারে কাঁচা তেল ও গ্যাস উৎপাদনে দাম বৃদ্ধির কারণেই সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন উঠেছে পরপর দুবার বাণিজ্যিক কাজে ব্যবহারের সিলিন্ডারের দাম সেক্ষেত্রে কমলো কিভাবে?

