আমাদের ভারত, ১৪ জুন: মুসলিম তরুণীর সঙ্গে প্রেম করার জন্য মারাত্মক শাস্তি পেল এক হিন্দু যুবক। তাকে খুন করে তার দেহ ৮ টুকরো করে ফেলে দেওয়া হল নর্দমায়। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের চাম্পায়। ঘটনায় তীব্র চঞ্চলা ছড়িয়েছে এলাকায়।
পুলিশ জানিয়েছে, গত ৬ জুন থেকে নিখোঁজ ছিল ১৮ বছরের মনোহর। ৮ জুন তার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। তারপর তদন্ত নেমে ৯ জুনে এই নৃশংস ঘটনা জানতে পারে পুলিশ। উদ্ধার হয় মনোহরের টুকরো টুকরো দেহ। পুলিশ মনোহরের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় সাবির, মুসাফির হোসেন এবং তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা মনোহর যে তরুণী সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল তার পরিবারের সদস্য।
পুলিশ জানতে পেরেছে, মনোহরের সঙ্গে ওই মুসলিম তরুণীর সম্পর্কে তীব্র আপত্তি ছিল ওই পরিবারের সদস্যদের। তাই তারা মনোহরকে সরিয়ে ফেলতে পরিকল্পনা করে। প্রথমে ওই হিন্দু যুবককে খুন করা হয়। তারপর প্রমাণ লোপাট করতে মনোহরের দেহ ৮ টুকরো করে ব্যাগে ভরে ফেলে দেওয়া হয় নর্দমায়।
চাম্পার এসপি অভিষেক যাদব জানিয়েছেন, মুসলিম তরুণীর সঙ্গে ভালোবাসায় জড়িয়েছিলেন মনোহর। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

