আমাদের ভারত, ২৬ আগস্ট: লাভ জেহাদের ফাঁদে ফেলে বছর ১৬ আদিবাসী একটি মেয়েকে ফুসলিয়ে নিয়ে পালানোর অভিযোগ উঠল এক মুসলিম যুবক ও তার বাবার বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের। মেয়েটিকে উদ্ধার করা হয় হরিয়ানা থেকে। বিজেপি নেতা দেবদত্ত মাজির উদ্যোগে হতদরিদ্র ওই আদিবাসী পরিবার নিজের মেয়েকে ফেরত পেল।
ওই মেয়েটির বাবা জানান, ১৬ আগস্ট থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় তাদের মেয়ে। বহু জায়গায় খোঁজ করেও খুঁজে না পেলে তারা থানায় মেয়ের নিখোঁজ ডাইরি করেন। এরপর তাঁরা বিজেপি নেতা দেবদত্ত মাজিকে সম্পূর্ণ ঘটনা জানান।
বছর ১৬–র ওই কিশোরী ক্লাস নাইনে পড়ে। গত দেড় ধরে লিমন সরকার নামে স্থানীয় একটি মুসলিম ছেলের সঙ্গে তার সম্পর্ক হয় বলে জানা গেছে। মেয়েটির বাবা অভিযোগ করেন, ওই লিমন সরকার নামে মুসলিম যুবকের বাবা আমাজউদ্দিন সরকারের সহোযোগিতায় ওই যুবক তার মেয়েকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশকে জানানোর পর তারা দেবদত্ত মাজির কাছে যান। ঘটনা সম্পর্কে জানাতে পেরেই মেয়েটিকে ফেরানোর উদ্যোগ নেন দেবদত্তবাবু। কয়েক ঘন্টার মধ্যেই মেয়েটির খোঁজ মেলে। গুরগাঁওতে একটি বাড়ি থেকে ওই মেয়েটিকে উদ্ধার করে হরিয়ানা পুলিশ। এরপর দেবদত্তবাবুর সাহায্যেই মেয়েটির বাবা মা সেখান থেকে তাদের মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন। অভিযুক্ত যুবককেও গ্রেফতার করে পুলিশ রাজ্যে ফেরত আনছে।
A call from a poor, tribal & hapless mother, her minor daughter taken away by a Jihadi Youth on 16Aug.
Immediately we started working on it.
Very next day I informed the parents that their daughter has been tracked by Haryana Cops & the accused is in Custody.
Next Tweet
1/2 pic.twitter.com/P2H3OHeLgZ— Devdutta Maji (President of SinghaBahini). (@MajiDevDutta) August 26, 2021
The family is extremely poor, no money to rush to Delhi/Gurgaon to see their daughter.
With the Blessings of Maa Kali & all of Ur Support, we provided all support to the parents to reach Delhi & get their daughter back.
Thanks to Haryana & Bengal Police.
Also big thanks @NCPCR_ pic.twitter.com/EkNgGEWZlX— Devdutta Maji (President of SinghaBahini). (@MajiDevDutta) August 26, 2021

