ভাঙড়ে উদ্ধার প্রচুর বোমা তৈরীর বারুদ

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৯ মার্চ: ভাঙড়ে উদ্ধার হলো প্রচুর বোমা তৈরীর বারুদ। গোপন সূত্রে খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ কাঠের মাচা থেকে প্রায় চার কেজি বোমা তৈরীর জন্য মজুদ রাখা বারুদ উদ্ধার করল। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশিপুর থানার কাবিল ডাঙ্গা এলাকায়।

জানাগেছে, এলাকার কুখ্যাত দুষ্কৃতী ফারাক মোল্লার বাড়ি থেকে এই বোমা তৈরীর বারুদ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ফারাক মোল্লা। গোপন সূত্রে খবর পেয়ে কাশিপুর থানার বিশাল পুলিশবাহিনী কাবিল ডাঙ্গা এলাকায় ফারাক মোল্লার বাড়িতে হানা দেয়। প্রথমে বাড়িতে গিয়েই ফারাক মোল্লার খোঁজ করেন সেই সময় ফারাক বাড়িতে ছিল না। তার ভাইকে সঙ্গে নিয়ে পুলিশ বাড়ির অদূরে কাঠের ঘর খুলতে বলে। সেখান থেকে একে একে কাঠের বস্তা বার করে তল্লাশি শুরু করে পুলিশ। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর প্রচুর বারুদ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে বারুদ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকেই পলাতক ফারাক মোল্লার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভোটের আগে এই বারুদ দিয়েই বোম তৈরি করে এলাকায় অশান্তি পাকানো হত। পুলিশ বারুদ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *