নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে থাকা বিদ্যুতের খুঁটি ধাক্কা যাত্রী বোঝাই বাসের, গুরুতর জখম ৫

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ১০ মার্চ: ঘাটাল
–পাঁশকুড়া সড়কে দাসপুর থানার বকুলতলার সামনে তালতলাতে পথদুর্ঘটনার কবলে কলকাতা ফেরত যাত্রী বোঝাই বাস। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বাসের মধ্যে কমপক্ষে ৫০ এরও অধিক যাত্রী ছিলেন, তাদের মধ্যে জখম অনেকেই।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আজ বুধবার সন্ধ্যে সাড়ে ৭টা নাদাগ কলকাতা থেকে চন্দ্রকোণা ফেরার পথে প্রচণ্ড গতিতে যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে ধাক্কা দেয়, ভেঙ্গে পড়ে বিদ্যুতের খুঁটি এবং গাছ। সাথে সাথে স্তব্ধ হয়ে যায় ওই সড়কের স্বাভাবিক যাতায়াত। স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান, খবর দেওয়া হয় দাসপুর থানায়। স্থানীয়রা ইতি মধ্যে গুরুতর জখম ৫ যাত্রীকে চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতালে পাঠিয়েছেন।
দাসপুর পুলিশের ওসি অমিত মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে সামাল দেন এবং ঘাটাল পাঁশকুড়া সড়কের স্বাভাবিক যাতায়াত ফেরান।
প্রত্যক্ষদর্শীরা জানান প্রাথমিকভাবে যাত্রীদের মধ্যে ৫ জন জখম তবে বাসটি রাস্তা থেকে পাশের গাছে গিয়ে আটকে যায়, তা নাহলে সংখ্যাটা আরও বাড়ত। ঘটনার সাথে সাথে বাসের চালক পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *