জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পান বোঝাই ট্রাক। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির সাউরি এলাকার।
ঘটনায় জানা যায়, পূর্ব মেদিনীপুরের পানিপারুল থেকে পান বোঝাই করে বেনারস যাওয়ার সময় পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির সাউরি এলাকাতে চালকের অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। এরপর সাউরি স্কুল বাজার এলাকায় বেলদা- কাঁথিগামী রাজ্য সড়কে উল্টে পড়ে। আর এই ঘটনায় চালক খালাসি সহ এক ব্যবসায়ী সামান্য আহত হন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ।

