শান্তিপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল লরির খালাসির, এলাকায় চাঞ্চল্য

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া ২৮ জুন: শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল লরির খালাসির,ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের পাঁচপোতায় ৩৪ নম্বর জাতীয় সড়কের।

সূত্রের খবর মঙ্গলবার ভোররাতে পাঁচপোতায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরে একটি লরি দাঁড়িয়ে ছিল। সেই সময় পিছন দিক দিয়ে একটি বড় লরি এসে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বড় লরিটি। গুরুতর আহত হয় লরির খালাসি। তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই রাস্তাতেই মৃত্যু হয়। যদিও ধাক্কামারা লরিটির চালকের কোনও হদিস পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত লরিটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, এরপর নিয়ে আসা হয় শান্তিপুর থানায়।

তবে এখনো পর্যন্ত মৃত খালাসির নাম-পরিচয় জানা যায়নি, নাম পরিচয় জানতে খোঁজ চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *