জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: করোনা পরিস্থিতির মধ্যে সকল স্বাস্থ্যবিধি মেনে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে সম্পন্ন হল মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দিরে। প্রতিবারের মতো এবারও মন্দির সংলগ্ন কাঁসাই নদী থেকে বাদ্যযন্ত্র সহকারে ৭টি কলসিতে করে জল আনা হয়েছে। সকল ধর্মীয় রীতিনিতি মেনে স্নান যাত্রা হয়।

করোনা পরিস্থিতির কারণে কোনও ভক্তবৃন্দকে মন্দির চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি। মন্দিরের বাইরে থেকে অবশ্য প্রচুর ভক্ত প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করেছেন। জগন্নাথ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে করোনার কারণে গত বছরের মতোই এবারেও শহরে রথের শোভাযাত্রা বন্ধ থাকবে। মন্দির সংলগ্ন অস্থায়ী মাসির বাড়িতে জগন্নাথের বিভিন্ন বেশে পুজো ও অন্যান্য ধর্মীয় রীতি পালিত হবে।

