তৃণমূলের রক্তদান শিবিরে দলীয় পতাকা উত্তোলনের সময় “শুভেন্দু অধিকারী জিন্দাবাদ” স্লোগান 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ আগস্ট:
বৃহস্পতিবার চন্দ্রকোণার কৃষ্ণপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন তৃণমূল নেত্রী সুজাতা খাঁ মন্ডল। উদ্বোধনের সময় তিনি যখন তৃণমূলের পতাকা উত্তোলন করেন সেই সময় সেখানকার দলীয় কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান বলার মাঝখানে ‘শুভেন্দু অধিকারী জিন্দাবাদ’ স্লোগান দিয়ে ফেলেন। এরপরেই সঙ্গে সঙ্গে অবশ্য তড়িঘড়ি ভুল সংশোধন করে শুভেন্দু অধিকারীর পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *