আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ মে: শনিবার লকডাউন ঘোষণা হতেই সন্ধ্যের পর ঘাটাল ও দাসপুর এলাকার মদের দোকান গুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ১৬মে সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত এক পক্ষ কাল ধরে চলবে। এই সময় দোকান বন্ধ থাকার কারণে মদের আকাল দেখা দিতে পারে ভেবে শনিবার বিকেল থেকে ঘাটাল ও দাসপুর শহরের বিভিন্ন মদের দোকানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মদের দোকান বন্ধ রাখার নির্দেশ থাকায় মদ্যপানকারীরা আগে থেকে বাড়িতে মদ মজুত করছেন।

