রাজ‍্য সরকারের লক্ষ্মীর ভান্ডার থিমে এবার চমক দেবে বর্ধমানের লোকো আমবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটি, জোর কদমে চলছে প্রস্তুতি

আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ২৭ সেপ্টেম্বর:
আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। দুর্গা পুজা মানেই থিমের ছড়াছড়ি। গত দুই বছরে থিমের পুজোয় ভাটা পড়লেও, এবছর আবার মহা সমারোহে আয়োজিত হচ্ছে দুর্গা পূজা। এবছর ৫৭ বছরে পদার্পণ করল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের লোকো আমবাগান সর্বজনীন দুর্গোৎসব। রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবার থিম হয়ে উঠে এল এই পুজো মণ্ডপে।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের আদলে মন্ডপ গড়ে উঠেছে। ইট চট কাপড় সহ নানান রকম উপকরণ দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে, থাকছে চমকপ্রদ আলোর রোশনাই। মণ্ডপে রয়েছে অতুলনীয় আলোকসজ্জা। ফলে এবারের দুর্গাপুজোয় দর্শনার্থীদের কাছে এই প্যান্ডেল অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছে।

পুজো উদ‍্যোক্তা শিবশঙ্কর ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প মানুষকে অনেক সাহায্য করেছে। অনেক মানুষ খুবই উপকৃত হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ‘লক্ষ্মীর ভান্ডার’। যার ফলে অনেক মহিলারাই উপকৃত হয়েছে। তাই থিম হিসাবে লক্ষ্মীর ভান্ডারকেই বেছে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *