আমাদের ভারত, হুগলী, ২৮ মে: আমফানের তান্ডবে হগলীতে গাছ চাপা পড়ে মৃত দুজনের পরিবারের সঙ্গে দেখা করলেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের ক্ষতিপূরণ যাতে ওই পরিবারগুলি ঠিকমত পায়, তার তদারকি করেন তিনি। এমনকি ওই পরিবারগুলির পাশে থাকার বার্তাও দেন। এদিন তার সঙ্গে ছিলেন সায়ন্তন বসু। পরে জেলা পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমফানের তাণ্ডবে এখনও অনেক জায়গায় বিদ্যুৎ আসেনি, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা নিয়েও কটাক্ষ করেন তিনি।
উল্লেখ্য, আমফানের তান্ডবে চুঁচুড়ার সুকান্ত নগরের বাসিন্দা সঞ্জীব পোদ্দার ও ব্যান্ডেলের ডানলপের জয়পুকুর এলাকার বাসিন্দা পশুরাম যাদবের মৃত্যু হয়।

