দিল্লির পর উত্তরপ্রদেশেও একাধিক শহরে লকডাউন সোমবার রাত থেকেই

আমাদের ভারত, ১৯ এপ্রিল:করোনা মোকাবিলায় এবার দিল্লির পর লকডাউনের পথে হাঁটতে চলেছে উত্তরপ্রদেশের একাধিক শহর।‌ আজ রাত থেকেই সম্পূর্ণ লকডাউন জারি হতে চলেছে লখনৌ, বারানসি সহ উত্তরপ্রদেশের আরও তিন শহরে। আগামী সোমবার পর্যন্তল কডাউন চলবে শহরগুলিতে।

এই শহরগুলোতে সমস্ত বেসরকারি সংস্থার কর্মীরা ওয়ার্ক ফর্ম হোম করবেন। তবে ছাড় থাকবে অত্যাবশ্যকীয় পণ্যে।

এদিকে লাগামছাড়া করোনা সংক্রমণ মোকাবিলায় লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির কেজরিওয়াল সরকারও। আজ রাত থেকে সম্পূর্ণ লকডাউন জারি হতে চলেছে দিল্লিতে। আগামী সোমবার পর্যন্ত রাজধানীতে এই লকডাউন থাকবে। সরকারি অফিস খোলা থাকলেও বেসরকারি অফিসের কর্মীরা ওয়ার্ক ফর্ম হোম করবে বলে জানানো হয়েছে।

এর আগে সংক্রমনের চেন ভাঙতে সপ্তাহান্তে কারফিউ চলছিল রাজধানীতে। কিন্তু শহরের একাধিক অংশে সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় এই কঠোর পদক্ষেপ নিয়েছে দিল্লি।

গত কয়েকদিন ধরেই দেশে করোনার গ্রাফ আড়াই লক্ষ ছাড়িয়ে গেছে। এর আগেই দিল্লি সরকারও অডিটোরিয়াম,মল, জিম, রেস্তোরাঁ, স্পা বন্ধ করে দিয়েছিল। কিন্তু রাজধানীর স্বাস্থ্য পরিকাঠাম‌ নিয়ে উদ্বিগ্ন কেজরিওয়াল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *