আমাদের ভারত, ২৭ মে: বাংলায় আগামী ১৫ জুন পর্যন্ত
করোনায় বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলো। আজ নবান্ন থেকে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেন, কেউ একে লকডাউন বা কারফিউ বলবেন না। এটা বাধা-নিষেধ।
রাজ্যে করোনা মোকাবিলায় ৩০মে সন্ধ্যে ছটা পর্যন্ত বাংলায় কার্যত লকডাউন পরিস্থিতি জারি করা হয়েছিল। সেই মেয়াদ বাড়ানো হলো ১৫ জুন পর্যন্ত। তবে বর্তমান নিয়মই বহাল থাকবে বলে জানানো হয়েছে। বাংলায় করোনা কিছুটা কমেছে বলে জানিয়েছেন মমতা। আর সেই কারণেই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলো বলে তিনি জানান।
এক নজরে দেখে নিন বিধিনিষেধ থাকছে কোন কোন ক্ষেত্রে।
* সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরী পরিষেবার দপ্তর খোলা থাকবে।
* লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে।
* সমস্ত স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
* মুদির দোকান বাজার খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত।
* মিষ্টির দোকান খোলা থাকবে
সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
* খোলা থাকবে চশমার দোকান ওষুধের দোকান।
* জামা কাপড় গয়নার দোকান খোলা থাকবে দুপুর ১৩টা থেকে ৩টে পর্যন্ত।
* বন্ধ থাকবে শপিংমল, সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স, রেস্তোরাঁ, স্পা, বিউটি পার্লার।
* ছাড় থাকবে ই কর্মাস, হোম ডেলিভারিতে।
* ব্যক্তিগত গাড়ি, অটো চলাচল বন্ধ থাকবে।
* সকাল১০টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।
* বিয়ে তথা সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের উপস্থিতিতেই ছাড়পত্র থাকলো।
* চিড়িয়াখানা, পার্ক বন্ধ থাকবে।
চা বাগানে ৫০ % কর্মী নিয়ে কাজ করা যাবে।
* জুট শিল্প খোলা থাকবে ৩০% শ্রমিক কাজ করতে পারবেন।
* সৎকার কাজে কুড়ি জন উপস্থিত থাকবেন।
* সব ধরনের জমায়েত বন্ধ থাকবে।

