স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ সেপ্টেম্বর:
রেল গেটের দাবিতে রানাঘাট পান্থপাড়ায় বিক্ষোভে সামিল হল স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুদিন ধরে ওই জায়গায় রেলের তৎপরতায় আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ রেল হয়তো এই জায়গা ঘিরে নিতে চাইছে।
এমনিতেই স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই খানে রেলগেট করতে হবে। কেননা খোলা রেললাইনের জন্য এখানে প্রায়শই ঘটে দুর্ঘটনা। জীবন হাতে নিয়ে পারাপার করতে হয় রেল লাইন। এই রেল লাইনের ওপর দিয়ে সাধারণ মানুষ রানাঘাট শহর ও হাসপাতালে যাতায়াত করে। ওই জায়গা রেল ঘিরে নিলে বিপদে পড়বে হাজার হাজার মানুষ। সেইজন্য আজ পান্থপাড়ায় রেলগেট করার দাবিতে বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি সাধারণ মানুষের কথা ভেবে অবিলম্বে পান্থপাড়ায় প্রহরী যুক্ত রেল গেট করতে হবে।

