চোর সন্দেহে দুই যুবককে ধরে গোল পোস্টে বেঁধে রাখলেন এলাকাবাসীরা, উত্তেজনা জলপাইগুড়ির হান্তু পাড়া এলাকায়

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ আগস্ট: চোর সন্দেহে দুই যুবককে হাতেনাতে ধরে ফুটবলের গোল পোস্টে বেঁধে রাখলেন এলাকাবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের হান্তু পাড়া এলাকায়।

সদ্য নির্বাচিত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অলোক খালকো’র বাড়িতে চুরির অভিযোগ উঠে। এলাকার দুই যুবককে চোর সন্দেহ ধরে ফেলেন স্থানীয়রা। দুই যুবক স্বীকার করেন রাতের অন্ধকারে বাড়ির জল তোলার যন্ত্র (মোটর) চুরি করে বিক্রি করে দিয়েছে। এরপরেই ক্ষিপ্ত জনতা ওই দুই যুবককে ফুটবল খেলার মাঠের গোল পোস্টে দঁড়ি দিয়ে বেঁধে রাখে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

এদিকে গ্রামবাসীদের অভিযোগ, এলাকা প্রায় দিনই চুরির অভিযোগ উঠছিল। রাতের অন্ধকারে বাড়ির বিভিন্ন সামগ্রী চুরি হচ্ছিল বলে অভিযোগ। সদ্য নির্বাচিত পঞ্চায়েত সদস্য অলোক খালকো বলেন, “আমার বাড়িতে এর আগেও চুরি হয়েছে। গতকাল রাতেও চুরি হয়। যে দুই যুবককে ধরা হয় তারা পাড়ার। তাদের বেঁধে রেখে কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দুজনকে নিয়ে যায়।” পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *