সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ সেপ্টেম্বর: কয়েকদিন ধরেই দাপট শুরু হয়েছে লোডশেডিং- এর।দিনের বেলা ছাড়াও সন্ধে এবং রাতে লোডশেডিং- এর দাপটে নাজেহাল জনজীবন।ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। তাদের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে বিদ্যুৎ দপ্তরের কার্যকলাপ। নাগরিকদের বক্তব্য, লোডশেডিং- এর কারণ, বিদ্যুৎ কখন আসবে এসব জানার জন্য বিদ্যুৎ দপ্তরে ফোন করলেও কোনও সদুত্তর মেলেনি। কখনও কখনও ফোনই তোলা হয়নি।
লোডশেডিং- এর প্রতিবাদ জানাতে আজ এলাকার মহিলাদের সাথে হ্যারিকেন নিয়ে রাস্তায় বসে পড়েন বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা। তিনি বলেন, রাজ্য সরকার উন্নয়ন নিয়ে খুব প্রচার চালাচ্ছেন, পেটোয়া মিডিয়া তাই প্রচার করছেন। কিন্তু আজ কয়েকদিন হলো ব্যাপক হারে লোডশেডিং হচ্ছে। প্রচার করা হচ্ছিল প্রয়োজনের অধিক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তাহলে লোডশেডিং কেন? সবচেয়ে আশ্চর্যের এর কোনও সদুত্তর মেলেনি। কাজেই সরকারের উপর ভরসা হারিয়ে পুরাতন পদ্ধতির হ্যরিকেন, লন্ঠনকেই ফের ব্যবহার করতে হবে।

