এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের কাছেই লোডশেডিং, জেরবার স্থানীয়রা

সাথী দাস, পুরুলিয়া, ২৯ এপ্রিল: প্রদীপের তলায় অন্ধকার। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের কাছেই লোডশেডিং। দফায় দফায় লোডশেডিং’য়ে জেরবার মানুষ। ভ্যাপসা গরমে নাজেহাল বাঘমুন্ডির বেশ কয়েকটি গ্রাম।

গত কাল থেকে দফায় দফায় লোডশেডিং বাঘমুন্ডি এলাকার বেশ কয়েকটি গ্রাম। আক্ষেপের সুরে প্রতিক্রিয়া দিলেন ভুক্তভোগী এলাকার গ্রাহকরা। এবিষয়ে চড়িদা গ্রামের কান্তি সূত্রধর ও বাঘমুন্ডির সুখেন্দু ব্যানার্জি জানান, বাঘমুন্ডি এলাকায় বিদ্যুৎ পরিষেবা একেবারে নিম্নমানের। কাল রাত থেকে বিদ্যুৎ নেই। আসছে অতিথির মত। থাকছে আর চলে যাচ্ছে। একদিকে এই ভ্যাপসা গরম আর অন্যদিকে লোডশেডিং। এই দুইয়ের যাঁতাকলে আমরা নাজেহাল। অথচ, এই এলাকা থেকে ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে আর আমরাই বিদ্যুৎ পাচ্ছি না।

বিষয়টি নিয়ে বাঘমুন্ডি বিদ্যুৎ দফতরের সিনিয়র এগজিকিউটিভ বিলিং আধিকারিক সজল কান্তি মহান্তি জানান, যে পরিমাণ এলাকায় বিদ্যুৎ প্রয়োজন তার থেকে বিদ্যুৎ ঘাটতি থাকায় এই সমস্যা। আশা করি এই সমস্যা তাড়াতাড়ি মিটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *