# AmaderBharat.com > Best News Portal in Kolkata ## Posts - [Suvendu, BJP, দুর্নীতিবাজ তৃণমূল সরকারের পতন নিশ্চিত: শুভেন্দু](https://amaderbharat.com/the-fall-of-the-corrupt-trinamool-government-is-certain-suvendu/): সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ এপ্রিল: অপশাসন, চুরি, দুর্নীতিবাজ তৃণমূল সরকারের পতন এবার নিশ্চিত। ২০১৬-তে তিন, ২০২১- এ ৭৭, আর ২০২৬- এ ১৭৭ আসন হবে বিজেপির। আর রাজ্যে বিজেপি সরকার গঠিত হলেই ছ’ মাসের মধ্যে গণতান্ত্রিক প্রদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গঠিত হবে বলে প্রতিশ্রুতি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। চোর, দুর্নীতিবাজ পঞ্চায়েতের অবসান ঘটিয়ে স্বচ্ছ পঞ্চায়েত হবে। প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে দলীয় প্রার্থী দিবাকর ঘরামীর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি— “সকলের পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ হবে, তাই দরকার বিজেপির সরকার, বেকারদের কাজ চাই তাই, বিজেপি সরকার, একশো [...] - [Central agency, TCS, টিসিএস ধর্মান্তকরণ কান্ডে তদন্ত করবে কেন্দ্রীয় এজেন্সি, জানালেন মুখ্যমন্ত্রী ফড়নবিশ](https://amaderbharat.com/central-agency-to-investigate-tcs-conversion-case-says-cm-fadnavis/): আমাদের ভারত, ১৭ এপ্রিল: নাসিকের টাটা কনসালটেন্সি সার্ভিসে যৌন হেনস্থা ও ধর্মান্তকরণ কাণ্ডে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে কর্পোরেট জেহাদের অভিযোগে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত নেমেছে পুলিশ। এর মধ্যে শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, টিসিএস কাণ্ডে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বিষয়ে কেন্দ্রীয় এজেন্সির সাহায্য চেয়েছেন তিনি। একই সঙ্গে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দোষীদের একজন কেউ রেয়াত করা হবে না। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। ফড়নবিশ বলেন বিষয়টি গভীর উদ্বেগ জনক। এই চক্রান্তের শিকর উপরে ফেলতে গভীরে গিয়ে তদন্ত হবে বলেও জানান তিনি। দোষীদের কঠোরতম শাস্তির বিষয়টিও নিশ্চিত করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তাঁর ধারণা এই ঘটনা বড়সড় ষড়যন্ত্রের [...] - [Vote, Midnapur, ভয়মুক্ত ভোট করতে জোরদার প্রস্তুতি প্রশাসনের](https://amaderbharat.com/administration-prepares-for-fear-free-voting-122-candidates-in-west-midnapore/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনে ভয়মুক্ত ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশন সর্বতোভাবে প্রস্তুত, এমনটাই জানালেন জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং কেন্দ্রীয় বাহিনীর জেলা কো অর্ডিনেটর তথা ২৩২ মহিলা ব্যাটেলিয়নের সিও শাল্যূ এস মহারানা। তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সমস্ত ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং কোথাও কোনো ফাঁক রাখা হচ্ছে না। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বৃহস্পতিবার সকালে পিংলা ও সবং বিধানসভার বিভিন্ন এলাকায় রুট মার্চ করা হয়। সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ানো [...] - [TMC, Shalbani, শালবনী বিধানসভা কেন্দ্রে প্রার্থী শ্রীকান্ত মাহাতের সমর্থনে জোরদার প্রচার](https://amaderbharat.com/vigorous-campaign-in-support-of-trinamool-candidate-srikanth-mahat-in-shalbani-assembly-constituency/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শালবনী বিধানসভা কেন্দ্রে প্রার্থী শ্রীকান্ত মাহাতর সমর্থনে ব্যাপক প্রচার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার শালবনী অঞ্চলের মহাশোল, মণ্ডলকুপি সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি করা হয়। দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এই প্রচার কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়। প্রার্থীর পক্ষে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়। স্থানীয় বাসিন্দারাও তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা জানান। এছাড়াও শালবনী বিধানসভা এলাকার ২ নম্বর অঞ্চলের যাত্রা বুথে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো হয়। কর্মীরা প্রতিটি বাড়িতে পৌঁছে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং প্রার্থী [...] - [TMC, Keshpur, কেশপুরে তৃণমূল প্রার্থী শিউলি সাহার জোরদার প্রচার, জনসংযোগে সাড়া](https://amaderbharat.com/trinamool-candidate-shiuli-sahas-vigorous-campaign-in-keshpur-public-relations-response/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৫ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহার সমর্থনে জোরকদমে প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই প্রচারে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ১৫ নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করেন প্রার্থী শিউলি সাহা। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি তুলে ধরেন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান। পাশাপাশি, আগামী দিনে কেশপুরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাঁর পরিকল্পনার কথাও তুলে ধরেন। প্রচারে অংশ [...] - [TMC, Pingla, পিংলা ব্লকের ক্ষীরাই অঞ্চলে তৃণমূলের জোরদার জনসংযোগ, নেতৃত্বে প্রার্থী অজিত মাইতি](https://amaderbharat.com/trinamools-strong-public-relations-in-the-khirai-area-of-pingla-block-led-by-candidate-ajit-maiti/): আমাদের ভারত, ১৬ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ক্ষীরাই অঞ্চলে জোরকদমে জনসংযোগে নেমেছে তৃণমূল কংগ্রেস। “আসুক বাধা, আসুক তুফান, আসুক যতই ঝড়— বাংলার স্বার্থে লড়ে যাব ঠিক, নেই কো ভয়ডর”—এই বার্তাকে সামনে রেখে বুথে বুথে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলছেন দলের প্রার্থী অজিত মাইতি। বুধবার দিনভর ক্ষীরাই অঞ্চলের বিভিন্ন বুথে জনসংযোগ কর্মসূচি এবং পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, চাহিদা ও মতামত শোনেন প্রার্থী নিজে। এলাকায় উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যও তুলে ধরা হয় সভায়। দলের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পথসভাগুলি ছিল [...] - [TMC, BJP, Khanakul, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খানাকুল, জখম দু'পক্ষের ৫](https://amaderbharat.com/khanakul-heated-up-in-trinamool-bjp-clash-5-injured-on-both-sides/): গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৬ এপ্রিল: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খানাকুল। এই ঘটনায় দু’পক্ষের ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে খানাকুলের চিংড়া এলাকায়। যদিও এই ঘটনায় উভয় পক্ষই একে-অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। এই ঘটনার পর বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অন্যদিকে দোষীদরে গ্রেপ্তার না করলে তৃণমূলও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে। তৃণমূলের অভিযোগ, কুমারচক এলাকার বাসিন্দা দুই তৃণমূল কর্মী রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। রাস্তায় বিজেপি কর্মীরা তাঁদের পথ আটকে বেধড়ক মারধর করে। তাঁদের উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায় হাসপাতালে [...] - [TMC, Taldangra, তালডাংরার তৃণমূল প্রার্থীর মহাযজ্ঞ, ১০ মানত](https://amaderbharat.com/taldangra-trinamool-candidates-mahayajna-10-vows/): সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ এপ্রিল: জয়ের জন্য মহাযজ্ঞ করলেন বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। শুধু মহাযজ্ঞ নয়, ১০ মানতও রাখেন তিনি। বছরের প্রথম দিনে সিমলাপাল আশ্রমে আয়োজিত মহাযজ্ঞ অনুষ্ঠানে যথারীতি মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে মন্ত্রোচ্চারণ করে ভক্তিভরে যজ্ঞাহুতি দেন তালডাংরা বিধানসভার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। তালডাংরা বিধানসভার পুরোহিত সমাজের উদ্যোগে সিমলাপাল আশ্রম প্রাঙ্গনে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। মহাযজ্ঞে তিনি মুখ্যমন্ত্রী ও তার নামে সংকল্প করেন। মহাযজ্ঞ ঘিরে কৌতুহলী জনতার ভিড় জমে যায় আশ্রম প্রাঙ্গণে। ফাল্গুনী সিংহবাবুর মতে, তালডাংরা বিধানসভা এলাকার মানুষের সমর্থন কামনাতে পুজোর মন্ত্র পাঠ করা হয়। এই পূজা ও মহাযজ্ঞ করে মানতও রাখেন [...] - [Supreme Court, Commission, কমিশনের করা প্রসাশনিক রদবদলে হস্তক্ষেপ নয়, ভোটের মুখে রাজ্যের অভিযোগকে আপাতত মান্যতা দিল না সুপ্রিম কোর্ট](https://amaderbharat.com/the-supreme-court-has-not-accepted-the-states-complaint-regarding-the-administrative-reshuffle-made-by-the-commission-but-rather-its-interference-in-the-election/): আমাদের ভারত, ১৬ এপ্রিল: রাজের মুখ্য সচিব থেকে শুরু করে বিডিও ও ওসি’দের একসাথে বদলি করা হয়েছে। এই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে। এই সিদ্ধান্তকে নজিরবিহীন দাবি করে রাজ্যের শাসক দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কিন্তু কমিশনের এই সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে কমিশনের এই প্রশাসনিক সিদ্ধান্তে তারা এখনই হস্তক্ষেপ করবেন না। মামলাটি বিচারাধীন রাখা হয়েছে। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। তিনি বলেন, কমিশনের যেমন রাজ্য প্রশাসনের উপর আস্থা নেই, তেমনি রাজ্যেরও কমিশনের উপর পূর্ণ ভরসা নেই। এই আস্থার ঘাটতির কারণে অনেক সময় আদালতকে হস্তক্ষেপ করতে [...] - [BJP, Garhbeta, গড়বেতায় নির্বাচনী প্রচার বিজেপি প্রার্থী প্রদীপ লোধার](https://amaderbharat.com/bjp-candidate-pradeep-lodha-campaigning-in-garhbeta/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধা বুধবার নির্বাচনী প্রচারে ব্যস্ত দিন কাটালেন। দিনভর বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। প্রচারের শুরুতে মানিকদীপা এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে চা পান করে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন প্রদীপ লোধা। ওই সময় এলাকার সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। পরবর্তীতে আগরবাঁধ এলাকায় ব্যাপক প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন গড়বেতার এই নেতা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি তিনি তুলে ধরেন, এবং আসন্ন নির্বাচনে সমর্থনের আবেদন জানান। প্রদীপ লোধা জানান, সাধারণ মানুষের [...] - [Keshpur, TMC, একদিকে দলবদল অন্যদিকে জোরদার প্রচার, কেশপুরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ](https://amaderbharat.com/political-heat-is-rising-in-keshpur-with-party-changes-on-one-side-and-vigorous-campaigning-on-the-other/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: কেশপুর বিধানসভা কেন্দ্র জুড়ে নির্বাচনী আবহ ক্রমেই তীব্র হচ্ছে। একদিকে দলবদল, অন্যদিকে জোরদার প্রচার, সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এলাকাজুড়ে। সম্প্রতি কেশপুর বিধানসভার অন্তর্গত ৮ নম্বর অঞ্চলে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিজেপি ছেড়ে এক জন নেতা-সহ প্রায় ১০০ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় তৃণমূল নেত্রী শিউলি সাহার উদ্যোগে। যা দলীয় শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২৩৫ নম্বর কেশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহার সমর্থনে একটি বৃহৎ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। [...] - [TMC, Midnapur, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জনগণকে মিষ্টিমুখ, নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী সুজয় হাজরার](https://amaderbharat.com/trinamool-candidate-sujoy-hazras-election-campaign-sweet-words-to-the-people-wishing-them-a-happy-new-year/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: পয়লা বৈশাখ উপলক্ষে মেদিনীপুর শহরে উৎসবের আবহে বিশেষ উদ্যোগ নিল নববর্ষ উদযাপন কমিটি। কমিটির আয়োজনে শহর জুড়ে লাড্ডু বিতরণ কর্মসূচিতে অংশ নিলেন ২৩৬ নম্বর মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। এদিন তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সাধারণ মানুষের হাতে লাড্ডু তুলে দেন। পাশাপাশি, এই উপলক্ষে তিনি এলাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগও সেরে নেন। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। নববর্ষের আনন্দঘন পরিবেশে এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। - [Governor, CM, নতুন প্রজন্মকে পরিবর্তনের ডাক রাজ্যপালের, পাল্টা লাট সাহেব বলে তোপ মুখ্যমন্ত্রীর](https://amaderbharat.com/governor-calls-for-change-in-new-generation-cm-retaliates-by-calling-him-lat-saheb/): আমাদের ভারত, ১৫ এপ্রিল: বাঙালির নববর্ষে লোকভবনে এক অনুষ্ঠানে রাজ্যের অতীত ঐতিহ্যের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে নতুন প্রজন্মকে পরিবর্তনের ডাক দিলেন রাজ্যপাল আর এন রবি। তাঁর দাবি, একদা অর্থনীতির শীর্ষে থাকা পশ্চিমবঙ্গ আজ অনেকটাই পিছিয়ে পড়েছে। আর রাজ্যপালের এই মন্তব্যের পরই পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যপাল পরিসংখ্যান তুলে ধরে দেখান স্বাধীনতার পরবর্তী দশকগুলিতে পশ্চিমবঙ্গ ছিল দেশের সেরা তিন অর্থনীতির অন্যতম। তাঁর বক্তব্য, ৬০ দশকে দেশের মোট জিডিপির দশ শতাংশের বেশি আসতো পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু আজ জাতীয় পুঁজিতে আমাদের ভাগ ৫% নেমে এসেছে। এমনকি স্কুল- কলেজের নাম নথিভুক্তকরণের হার জাতীয় গড়ের তুলনায় রাজ্যে কম বলে উদ্বেগ প্রকাশ [...] - [TMC, Khargapur, খড়্গপুরে প্রভাতফেরির মাধ্যমে নববর্ষ উদযাপন ও প্রচার তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের](https://amaderbharat.com/trinamool-candidate-pradeep-sarkar-celebrates-and-campaigns-for-new-year-through-dawn-procession-in-kharagpur/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বাংলা নববর্ষ উপলক্ষে খড়্গপুর শহরে উৎসবের আবহে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য প্রভাতফেরি। শহরের ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকার সৎসঙ্গ মন্দির থেকে শুরু হয়ে হরিচাঁদ মন্দির হয়ে উত্তম চক পর্যন্ত এই প্রভাতফেরি হয়। সকালের এই শোভাযাত্রায় স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির ছোঁয়ায় সজ্জিত এই প্রভাতফেরি নববর্ষের আনন্দকে আরও উজ্জ্বল করে তোলে। এই অনুষ্ঠানের মাধ্যমে একদিকে যেমন বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়, অন্যদিকে খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার তাঁর রাজনৈতিক প্রচারও শুরু করেন। প্রভাতফেরিতে তাঁর উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করে। স্থানীয়দের মতে, এই ধরনের [...] - [Amit Shah, BJP, দিদি আপনি না এলে আমি আসছি বাংলায়, প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অমিত শাহর](https://amaderbharat.com/if-you-dont-come-didi-i-will-come-to-bengal-amit-shah-taunts-the-chief-minister-from-a-campaign-rally/): আমাদের ভারত, ১৫ এপ্রিল: পয়লা বৈশাখের দিন উত্তরবঙ্গে হাই ভোল্টেজ জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই ধরা হয়ে থাকে, আর সেখান থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন শাহ। একই সঙ্গে দার্জিলিংয়ের পাহাড়ে দীর্ঘদিন গোর্খা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেন। ২০২১ সালে দার্জিলিং জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের পাঁচটিতে বিজেপি জয় লাভ করে। এবার লক্ষ্য ২৬- এও সেই গেরুয়া ঝড় ধরে রাখা। দার্জিলিং- এর সভা থেকে অমিত শাহ বলেন, বাংলায় বিজেপি সরকার গঠন হলে সংবিধান মেনে গোর্খা সমস্যার স্থায়ী সমাধান করা হবে। পাহাড়ে বসবাসকারী মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর করাই বিজেপির অন্যতম লক্ষ্য। তিনি আরো দাবি করেন, এই সরকারের আমলে [...] - [BJP, Amdanga, বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের গাড়িতে হামলার অভিযোগ, ‘আমিই টার্গেট ছিলাম” বিস্ফোরক দাবি শান্তনু পত্নীর](https://amaderbharat.com/bjp-candidate-soma-thakurs-car-attacked-i-was-the-target-shantanus-wife-makes-explosive-claim/): সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ এপ্রিল: ভোটের আবহে ফের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এই ঘটনায় সরব হয়ে তিনি দাবি করেছেন, “আমাকেই টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।“ বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনা। বাগদার সুন্দরপুরের আরামডাঙ্গা এলাকায় মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালে সুন্দরপুরের আরামডাঙ্গা এলাকায় দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগ কর্মসূচিতে বের হয়েছিলেন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। অভিযোগ, তাঁর কনভয় যখন এগোচ্ছিল, ঠিক সেই সময় পিছন থেকে একটি দ্রুতগামী মোটর বাইক এসে প্রার্থীর কনভয়ে [...] - [Dev, TMC, সমস্ত রাগ- অভিমান- মতভেদ ভুলে দলীয় কর্মীদের লড়াইয়ের ডাক দেবের](https://amaderbharat.com/dev-calls-on-party-workers-to-forget-all-anger-pride-and-differences-and-fight/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ এপ্রিল: ‘কেউ খারাপ ভাবেবেন না। আমি যেটা মনে করি তা হলো খড়্গপুরে কোন বিরোধী দলের ক্ষমতা নেই তৃণমূলকে হারানোর। খড়্গপুরে তৃণমূল যদি হারে, নিজের জন্যই হারবে। নিজেদের অন্তর্কলহের জন্যই হারবে।’ এবার খড়্গপুর শহরের তালবাগিচাতে দলীয় প্রার্থী প্রদীপ সরকারের ভোট প্রচারে এসে খড়্গপুর শহরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কথা স্মরণ করিয়ে দিলেন সাংসদ দেব তথা দীপক অধিকারী। সেই সঙ্গেই তাঁর আহ্বান, ‘দয়া করে নিজেদের সমস্ত রাগ, অভিমান, মতভেদ ভুলে এই পতাকার জন্য লড়াই করুন।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জয়ী করার আহ্বানও জানান তিনি। এদিন দুপুরে খড়্গপুর শহরে এসে পৌঁছায় দেব। অভিনেতাকে দেখার জন্য তীব্র গরমকে উপেক্ষা [...] - [Route march, Keshpur, কেশপুরে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আশ্বাস প্রশাসনের, রুট মার্চে জোরালো বার্তা](https://amaderbharat.com/administration-assures-free-and-peaceful-voting-in-keshpur-strong-message-in-route-march/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ এপিল: আসন্ন নির্বাচনকে ঘিরে কেশপুরে ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও পুলিশ। ছাপ্পা বা বুথ জ্যাম নয়, এবার হবে সম্পূর্ণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভোট, এই বার্তাই সরাসরি মানুষের কাছে পৌঁছে দিলেন প্রশাসনের শীর্ষ কর্তারা। সোমবার কেশপুর বাজার ও বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পুলিশের এক বৃহৎ রুট মার্চ অনুষ্ঠিত হয়। এই রুট মার্চে অংশ নেন জেলাশাসক বিজীন কৃষ্ণা, পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানরা। রাস্তায় রাস্তায় ঘুরে সাধারণ মানুষ, পথচারী ও দোকানদারদের সঙ্গে কথা বলেন তারা। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়, ভোটের দিন নিরাপত্তা [...] - [BJP, Midnapur, আম্বেদকর জয়ন্তীতে মাল্যদান, প্রচার শুরু বিজেপি প্রার্থী ডঃ শঙ্কর গুছাইতের](https://amaderbharat.com/bjp-candidate-dr-shankar-guchait-starts-campaign-by-garlanding-ambedkar-jayanti/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ এপ্রিল: ভারতীয় সংবিধানের প্রধান নির্মাতা ডঃ বি. আর. আম্বেদকর- এর জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে মেদিনীপুর শহরে শ্রদ্ধা ও রাজনৈতিক আবহে দিনটি পালন করা হয়। শহরের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল বটতলা চক এলাকায় আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে দিনটির সূচনা করেন ২৩৬ নম্বর মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ শঙ্কর গুছাইত। এদিন সকালে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে তিনি আম্বেদকরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচার কর্মসূচি শুরু করেন ডঃ শঙ্কর গুছাইত। উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আম্বেদকরের আদর্শ ও সংবিধানের মূল চেতনা রক্ষা করা আজকের সময়ে [...] - [Mamata, TMC, বুথ এজেন্টদের গ্রেপ্তারের আশঙ্কা, ‘প্যারালাল মেশিনারি’ গড়ার নির্দেশ মমতার](https://amaderbharat.com/fears-of-arrest-of-booth-agents-mamata-orders-creation-of-parallel-machinery/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ এপ্রিল: ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার খড়্গপুর গ্রামীণের কৃষ্ণপুরে পিংলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী অজিত মাইতি এবং সবং বিধানসভা কেন্দ্রের প্রার্থী মানস রঞ্জন ভুঁইঞার সমর্থনে আয়োজিত জনসভা থেকে তিনি এই দাবি করেন। একই সঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের ‘প্যারালাল মেশিনারি’ তৈরি রাখার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র থেকে আসা বিভিন্ন তদন্তকারী সংস্থা ও প্রশাসনিক আধিকারিকদের মাধ্যমে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, “একজনকে গ্রেপ্তার করলে আর একজনকে দায়িত্ব নিতে হবে। সংগঠনকে শক্তিশালী রাখতে বিকল্প ব্যবস্থা তৈরি রাখতে হবে।” সভা [...] - [BJP, Chapra, চাপড়ায় বিজেপি কর্মীদের উপর হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে](https://amaderbharat.com/bjp-workers-attacked-in-chapra-allegations-against-trinamool/): স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত নদিয়া, ১৪ এপ্রিল: ভোটের আবহে আবারও উত্তপ্ত হয়ে উঠল নদীয়ার চাপড়া। আলফা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডোম পুকুর গ্রামের মৎস্যজীবী প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় বিজেপির মহিলা মোর্চার প্রচার চলাকালীন হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক অধীর হালদার। স্থানীয় সূত্রে জানা যায়, ডোম পুকুরের হালদার পাড়ার বাসিন্দা অধীর হালদার দলীয় কর্মী ও বিজেপির মহিলা মোর্চার সদস্যদের নিয়ে এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন। সেই সময় আচমকাই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় অভিজিৎ বিশ্বাস, নুরে আলাম সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, যাঁরা তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে দাবি বিজেপির। আক্রান্ত অধীর হালদারকে [...] - [Modi, BJP, নারী সংরক্ষণ আইন সংশোধন ২১ শতকের অন্যতম সেরা সিদ্ধান্ত, বললেন নরেন্দ্র মোদী](https://amaderbharat.com/amendment-of-womens-protection-act-is-one-of-the-best-decisions-of-the-21st-century-says-narendra-modi/): আমাদের ভারত, ১৩ এপ্রিল: বহু প্রতীক্ষিত নারী সংরক্ষণ আইনে বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সংশোধনের জন্য তিন দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দেশ তথা ভারতের সংসদ ইতিহাস গড়ার দিকে এগোচ্ছে। তাঁর কথায়, এই সংশোধনীগুলি নারী শক্তির প্রতি শ্রদ্ধা ও উৎসর্গ হিসেবে আনা হয়েছে। এই পদক্ষেপ ভারতের ভবিষ্যতে সংকল্পগুলি পূরণ করতে সহায়ক হবে। মূলত নারী শক্তির ক্ষমতায়ন এবং দেশের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ আরো সুনিশ্চিত করতে এই ঐতিহাসিক উদ্যোগ দরকার বলে দাবি করেছেন মোদী। সোমবার নয়া দিল্লিতে নারী শক্তি বন্ধন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, এই সংশোধন নারী শক্তিকে সম্মান জানানো এবং ভবিষ্যৎ ভারত গড়ার [...] - [SIR, Arambagh, আরামবাগে এস আই আর- এ নাম বাদ যাওয়া ৬ বাসিন্দার স্বেচ্ছামৃত্যুর আবেদন](https://amaderbharat.com/6-residents-of-arambagh-whose-names-were-omitted-from-sir-file-plead-for-voluntary-euthanasia/): গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৩ এপ্রিল: এস আই আর- এ নাম বাদ যাওয়া বাসিন্দাররা স্বেচ্ছামৃত্যুর আবেদন করলো রাষ্ট্রপতির কাছে। সোমবার আরামবাগ মহকুমা শাসকের কাছে তাঁরা এই আবেদন করেন। এদিন ছয় বাসিন্দারা তাদের যাবতীয় নথি গলায় ঝুলিয়ে ও শরীরে সেঁটে আরামবাগ মহুকুমা শাসকের কাছে এই আবেদনপত্র জমা দেন। ৬ জন আবেদনকারীর মধ্যে হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকাও রয়েছেন। তিনি হুগলির আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওই ওয়ার্ডের দু’শোর বেশি জনের এস আই আর- এ নাম বাতিল হয়েছে। এরমধ্যে রয়েছে তাইবুন্নেসা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদে ২০ বছর চাকরি করেছেন। বহু বছর ধরে সরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। উনার স্বামী আরামবাগ গার্লস কলেজের [...] - [Mamata, TMC, Bankura, বাঁকুড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে পায়ে হেঁটে প্রচার মমতার](https://amaderbharat.com/mamata-campaigns-on-foot-in-support-of-party-candidate-in-bankura/): সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ এপ্রিল: চৈত্র শেষের চড়া রোদ মাথায় নিয়ে নীল ষষ্টির দিন দুপুরে বাঁকুড়া শহরে রোড শো করে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বশহরের প্রাণকেন্দ্র তামলিবাঁধ থেকে লালবাজার হিন্দু স্কুল পর্যন্ত হেঁটে প্রচার চালান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার অনুপ মন্ডলের সমর্থনে আয়োজিত তৃণমূল নেত্রীর পদযাত্রা উপলক্ষে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। শহরের বিভিন্ন রাস্তা ব্যারিকেড করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এতে ক্ষুব্ধ শহরের অধিবাসী থেকে ব্যবসায়ীরা। বিশেষ করে দশকর্মা, মিষ্টি, ফল ও সবজি বিক্রেতারা ক্ষোভের সঙ্গে বলেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার নীলপূজা, চড়ক, গাজন, নববর্ষ [...] - [Amit Shah, BJP, মঞ্চের নিরাপত্তার দায়িত্ব থেকে বাংলার পুলিশকে সরিয়ে দিলেন অমিত শা](https://amaderbharat.com/amit-shah-removes-bengal-police-from-stage-security/): আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৩ এপ্রিল: মানুষের আবেগের কাছে হার মানলো নিরাপত্তা। শেষ পর্যন্ত মঞ্চ থেকে বাংলার পুলিশকে নিরাপত্তার দায়িত্ব থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর হাতেই নিজেকে সুরক্ষিত মনে করলেন তিনি। সেই সঙ্গে নিরাপত্তা বেষ্টনী শিথিল করে কর্মী সমর্থকদের মঞ্চের কাছাকাছি ডেকে নিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেই রাস্তার ধারে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে মঞ্চের ‘ডি’ জোনের চারি দিক দখল করে নেয়। সোমবার দুপুরে বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার কোটাসুরে জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সেখানে ময়ূরেশ্বর বিধানসভার প্রার্থী দুধ কুমার মণ্ডলের পাশাপাশি [...] - [Abhishek, TMC, Anandapur, আনন্দপুরের জনসভা থেকে প্রার্থী শিউলি সাহার সমর্থনে কেশপুরে বড় ব্যাবধানে জয়ের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর](https://amaderbharat.com/abhishek-banerjees-call-for-a-landslide-victory-in-keshpur-in-support-of-candidate-shiuli-saha-from-the-anandapur-public-meeting/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: কেশপুর বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের জোরদার প্রচার রবিবার নতুন মাত্রা পেল। পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে আয়োজিত বিশাল জনসভায় উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাকে ঘিরে সকাল থেকেই এলাকাজুড়ে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের ভিড়, হাতে দলীয় পতাকা ও ব্যানার—সব মিলিয়ে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। বিশেষত মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দলীয় সূত্রের দাবি, এদিনের সভায় প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হয়। কেশপুর ও আশপাশের এলাকা থেকে কর্মীদের নিয়ে আসতে বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল। সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেশপুরে এক লক্ষের বেশি ভোটে জয়ের [...] - [BJP, Purshura, পুড়শুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে রোড শো দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার](https://amaderbharat.com/delhi-chief-minister-rekha-gupta-holds-road-show-in-support-of-bjp-candidate-biman-ghosh-from-purshura/): গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১২ এপ্রিল: পুড়শুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে রোড শো করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এদিন তিনি বলেন, বাংলায় নিয়ে আসুন বিজেপি সরকারকে। মোদী জি বলেছেন, মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে। কৃষকরা আলু ও ফসলের দাম পায় না, এর জন্য তৃণমূল সরকার দায়ী। তিনি বলেন, “বাংলায় পাল্টানো দরকার, চাই মোদী সরকার।” তিনি বলেন, মোদী সরকার এলে বেকার যুবকদের ৩০০০ টাকা করে দেওয়া হবে। বিজেপি সরকার আসলে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হবে। পরিবারের সদস্য ছাড়াও আত্মীয় পরিজনদের বলে দেবেন, ‘ইসবার মমতা বাহার, অর বাঙ্গাল মে মোদী সরকার।’ এছাড়াও একাধিক প্রতিশ্রুতি যেটা ভোটে জেতার পর [...] - [Hahnemann, Homeopathy, ডাঃ হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন](https://amaderbharat.com/dr-hahnemanns-271st-birth-anniversary-and-world-homeopathy-day-observed/): আমাদের ভারত, কলকাতা, ১২ এপ্রিল: আধুনিক হোমিওপ্যাথির জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হলো কলকাতার ভবানীপুরে। প্রতাপ চন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথি হাসপাতাল অ্যান্ড কলেজ এলামনি অ্যাসোসিয়েশন- এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতাপ চন্দ্র মজুমদারের বংশধর প্রচেতা মজুমদার। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক ও প্রাক্তন ছাত্র- ছাত্রীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশানাল কমিশন ফর হোমিওপ্যাথির হোমিওপ্যাথি শিক্ষা দপ্তরের প্রধান ডাঃ রজত চট্টোপাধ্যায়। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির গুরুত্ব, বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন ডা: রজত চট্টপাধ্যায়, সংগঠনের সম্পাদক ও দেশের অন্যতম সংগঠক, সমাজ সংস্কারক ডাক্তার সহিদুল ইসলাম, ডাক্তার বি [...] - [Mamata, TMC, এস আই আর- এর নামে ওরা বাংলার সর্বনাশ করেছে: মমতা](https://amaderbharat.com/they-have-destroyed-bengal-in-the-name-of-sir-mamata/): সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ এপ্রিল: এস আই আর- এর নামে বাংলার সর্বনাশ করেছে ওরা। জোর করে বাংলা দখল করা যাবে না। ওরা চাইছে জোর করে বাংলা দখল করতে। তা করতে পারবে না। এস আই আর- এর সময় যারা আপনাদের পাশে ছিল না, তাদের ভোট দেবেন না। আজ বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে এসে এভাবেই বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাঁকুড়ায় দু’টি জনসভা করেন, প্রথমটি ওন্দায় ও দ্বিতীয়টি ছাতনায়। ওন্দায় দলীয় প্রার্থী সুব্রত দত্ত’র সমর্থনে সভা সেরে ছাতনায় আসেন। ছাতনার সভা থেকে এস আই আর প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ওটা বড় দুর্নীতি। [...] - [Awareness programme, Nadia, নদীয়ার মাটিয়ারি ঘাটে গণতন্ত্র ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে কর্মসূচি](https://amaderbharat.com/program-with-messages-of-democracy-and-environmental-awareness-at-matiari-ghat-in-nadia/): আমাদের ভারত, নদীয়া, ১১ এপ্রিল: নদীয়ার কালীগঞ্জ ব্লকের মাটিয়ারি ঘাটে গণতন্ত্র ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে অনুষ্ঠিত হল SVEEP (Systematic Voters’ Education and Electoral Participation) কর্মসূচি। শনিবার বিকেল ৩টে নাগাদ মাটিয়ারি হাই স্কুল ও সংলগ্ন ঘাট এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় প্রশাসনের আধিকারিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল “Vriksharopan for Democracy” শীর্ষক বৃক্ষরোপণ অভিযান। প্রায় ২০০০টি চারাগাছ রোপণের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়। পাশাপাশি “Kachrathon for Clean Elections” এর উদ্যোগে ঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়, যার মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয়। এদিন স্থানীয় [...] - [BJP, TMC, Election, Satyajit, হীরক রাণী- হল্লা রাজায় সরগরম ভোট! বিজেপি হোক বা তৃণমূল, সত্যজিত রায়কে ধার করেই চলছে নির্বাচনী প্রচার](https://amaderbharat.com/be-it-bjp-or-trinamool-election-campaign-is-being-carried-out-by-borrowing-satyajit-ray/): আমাদের ভারত, ১১ এপ্রিল: বিজেপির অমিত শাহ হোক বা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট প্রচারে গিয়ে তারা বক্তব্যে রাখার সময় বারবার সত্যজিৎ রায়কেই ধার করছেন। ফলে অনেকেই বলছেন এবারের ভোট সত্যজিৎময় হয়ে উঠেছে। হ্যাঁ প্রবাদ প্রতিম শিল্পী সত্যজিৎ রায়ের হীরক রাজা কিংবা হল্লার রাজা এই চরিত্র গুলোকেই ধার করে ২৬- এর নির্বাচন সরগরম হয়ে উঠেছে। অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কখনো বলছেন হীরক রানী। আবার মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহর দলকে বলছে হুল্লার দল। ফলে এবারের নির্বাচন একেবারে সত্যজিৎময় হয়ে উঠেছে। বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে নাম না করে কেন্দ্রীয় বিজেপিকে হল্লাহর দল বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার মমতা [...] - [Mithun, BJP, Gangajalghanti, মিঠুন চক্রবর্তীর রোড শো'তে ব্যাপক উন্মাদনা গঙ্গাজলঘাঁটিতে](https://amaderbharat.com/mithun-chakrabortys-road-show-creates-a-huge-stir-in-ganga-floodplains/): সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ এপ্রিল: কড়া রোদেও ব্যাপক উন্মাদনা মেগাস্টার মিঠুন চক্রবর্তীর রোড শো’তে। আজ গঙ্গাজলঘাঁটিতে বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিনহার সমর্থনে এক রোড শো’তে অংশ নেন মেগাস্টার। গঙ্গাজলঘাঁটি থেকে অমরকানন পর্যন্ত রাস্তার দু’ধারে মানুষের ঢল নামে জনপ্রিয় এই অভিনেতাকে চাক্ষুষ করতে। মহাগুরুর আগমনে উৎসাহিত বিজেপি কর্মী সমর্থকদের বিশাল মিছিল এদিন এলাকায় ভালো সাড়া ফেলে। এদিন তিনি বলেন, এবার বাংলায় পরিবর্তন আসছেই আসছে। তার দল বিজেপি বেকার যুবকদের মাসে তিন হাজার টাকা ভাতা, মহিলাদের অন্নপূর্ণা প্রকল্পে মাসে তিন হাজার টাকা দেবার যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ হবে। মহিলাদের বাসে ফ্রি যাতায়াত, নিরাপত্তা সহ যে সব প্রতিশ্রুতি দিয়েছে সব হবে [...] - [TMC, Khargapur, খড়্গপুরে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের](https://amaderbharat.com/trinamool-candidate-pradeep-sarkars-election-campaign-in-kharagpur/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: আজ সকালে খড়্গপুর শহরের ২৩ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন ২২৪ নম্বর খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার। দলীয় কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে ইন্দা পেট্রোল পাম্প এলাকা থেকে এই প্রচার কর্মসূচির সূচনা হয়। শোভাযাত্রায় ছিল উৎসবমুখর পরিবেশ। দলীয় পতাকা, স্লোগান এবং স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। প্রচারের সময় প্রার্থী নিজে এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। এছাড়াও পথচলতি মানুষের সঙ্গেও জনসংযোগ গড়ে তোলেন প্রদীপ সরকার। তিনি সকলের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার আবেদন [...] - [Amit Shah, BJP, Debra, তৃণমূলকে ভ্রষ্টাচার কোম্পানি বলে কটাক্ষ অমিত শাহর, বিজেপি প্রার্থীর সমর্থনে ডেবরার আকালপৌষ স্কুল মাঠে জনসমুদ্র](https://amaderbharat.com/amit-shah-taunts-trinamool-as-a-corrupt-company-crowd-gathers-at-debras-akalpaush-school-ground-in-support-of-bjp-candidate/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: পশ্চিম মেদিনীপুরের ডেবরায় শুক্রবার এক বিশাল জনসভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি প্রার্থী শুভাশিস ওমের সমর্থনে আয়োজিত এই সভায় আকালপৌষ স্কুল মাঠ কার্যত জনসমুদ্রে পরিণত হয়। মহিলা ও যুবক- যুবতীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভামঞ্চে উঠে বাংলার মাটিকে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন অমিত শাহ। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর- সহ বাংলার মহান ব্যক্তিত্বদের স্মরণ করেন এবং স্থানীয় দেব- দেবীদের নাম উল্লেখ করে আবেগঘন ভাষণে জনতাকে আকৃষ্ট করেন। ★শাসকদলের বিরুদ্ধে তোপ— রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করে শাহ বলেন, বাংলায় “নির্যাতন, কাটমানি ও সিন্ডিকেট রাজ” চলছে। তাঁর অভিযোগ, সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে [...] - [Mamata, TMC, Midnapur, মেদিনীপুরে প্রার্থীর সমর্থনে রোড শো মমতার, জনসংযোগে জোর](https://amaderbharat.com/mamata-holds-roadshow-in-support-of-candidate-in-midnapore-focuses-on-public-relations/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠের অস্থায়ী হ্যালিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকেই শুরু হয় তাঁর পদযাত্রা ও রোড শো। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মেদিনীপুরের প্রার্থী সুজয় হাজরা, খড়্গপুর গ্রামীণের প্রার্থী দিনেন রায় এবং সাংসদ জুন মালিয়া। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা গোলকুঁয়ার চক, বটতলা, নিমতলা, ভীমচক, স্কুল বাজার ও জগন্নাথ মন্দির হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়। প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই রোড শো ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পদযাত্রার মাঝপথে বটতলা চকের কালী মন্দিরে গিয়ে পুজো [...] - [Amit Shah, BJP, ভাইপো নয়, একজন শক্তিশালী নেতা- দক্ষ সংগঠক ও বাঙলার ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী, দাবি শাহর](https://amaderbharat.com/not-a-nephew-but-a-strong-leader-a-skilled-organizer-and-a-son-of-bengals-soil-will-be-the-chief-minister-claims-shah/): আমাদের ভারত, ১০ এপ্রিল: বরাবর বিজেপিকে বহিরাগত পার্টি বলে তৃণমূল তোপ দেগে এসেছে। বিশেষত ভোট এলেই তৃণমূলের প্রধান অস্ত্র হয়ে ওঠে বিজেপির বিরুদ্ধে বহিরাগত ইস্যু। তৃণমূল বারবার বলে, বিজেপি দিল্লি- গুজরাটের পার্টি। শুক্রবার দলের ইশতেহার প্রকাশের মঞ্চ থেকে তার পাল্টা জবাব দিয়েছেন অমিত শাহ। তিনি জানান, বাংলায় পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বাংলার মাটির সন্তান। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ শানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্র চালাচ্ছেন বাংলার রাজনীতিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অমিত শাহ এদিন পরিবারবাদ নিয়ে তৃণমূলকে তুলোধনা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, আমরা কোনো পরিবারবাদ করি না, যে একজনের পর আরেকজন ভাইপো মুখ্যমন্ত্রী হবে। অমিত শাহ’র [...] - [Mamata, Shah, Bankura, নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ দ্বৈরথ, উৎসুক বাঁকুড়া](https://amaderbharat.com/mamata-banerjee-and-amit-shah-duel-in-election-campaign-bankura-is-excited/): সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ এপ্রিল: শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাঁকুড়ায় আগমন নির্বাচনী প্রচারে। এই দুই মহারথীর দ্বৈরথ দেখতে উৎসুক বাঁকুড়া। পাশাপাশি মিঠুন চক্রবর্তীর মত বিজেপির গ্লামার দুনিয়ার সেলিব্রেটিও এদিন বাঁকুড়ায় আসছেন। তিনি তাঁদের বড়জোড়ার প্রার্থী বিল্লেশ্বর সিংহকে নিয়ে গঙ্গাজলঘাঁটি থেকে অমরকানন পর্যন্ত একটি রোড শো করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়জোড়ায় আসছেন দলীয় প্রার্থী গৌতম মিশ্র’র সমর্থনে জনসভায়। তিনি জনসভা করবেন বড়জোড়া কলেজ মাঠে। অন্যদিকে ছাতনা ও ওন্দায় জোড়া জনসভায় বক্তব্য রাখবেন অমিত শাহ’। এই হেভিওয়েট রাজনৈতিক নেতাদের জনসভা ও রোড শো ঘিরে গোটা জেলায় পুলিশ ও প্রশাসনিক স্তরে জোর তৎপরতা। জেলার প্রতিটি প্রবেশ [...] - [zero tolerance, Commission, রাজ্যের সব বুথে ১০০% ওয়েব কাস্টিং! স্বচ্ছ নির্বাচনের তাগিদে জিরো টলারেন্স নীতি কমিশনের](https://amaderbharat.com/100-webcasting-in-all-booths-in-the-state-commissions-zero-tolerance-policy-calls-for-transparent-elections/): আমাদের ভারত, ৯ এপ্রিল: বাধাহীন ভয়মুক্ত পরিবেশে স্বচ্ছ নির্বাচন করতেই হবে। আর তার জন্য জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে রাজ্যের প্রতি বুথে ১০০% ওয়েব কাস্টিং- এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এই ব্যবস্থার ফলে প্রতিটি বুথ সরাসরি কমিশনের নজরদারির আওতায় থাকবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলেও জানানো হয়েছে। তবে এই ওয়েবকাস্টিং ঘিরে ভোটের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকে বলে অভিযোগ কমিশনের। এই প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে ক্যামেরা কোনভাবেই ভোটদানের গোপনীয়তা লঙ্ঘন করবে না। কমিশনের বক্তব্য বুথে বসানো দুই বা কোথাও তিনটি ক্যামেরা শুধুমাত্র [...] - [R G Kar, High court, CBI, আর জি কর কাণ্ডে নয়া মোড়! শাস্তিপ্রাপ্ত সঞ্জয়কে সিবিআই ফের জেরা করতে পারবে, অনুমতি দিল হাইকোর্ট](https://amaderbharat.com/new-twist-in-rg-kar-case-high-court-allows-cbi-to-interrogate-convicted-sanjay-again/): আমাদের ভারত, ৯ এপ্রিল: আর জি কর মামলা নতুন মোড় নিল। সিবিআই চাইলে সাজা পাওয়া সঞ্জয় রায়কে নতুন করে জেরা করতে পারবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। তাঁর পর্যবেক্ষণ, সাজা প্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছু জানে বলে মনে হয়। তাই তাকে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য সমস্ত আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার করুক সিবিআই। আর জি করে নির্যাতিতার মা এই বিধানসভা নির্বাচনে লড়ছেন বিজেপির প্রার্থী হয়। আর সেই সময় তাঁর মেয়ের মামলায় নতুন করে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিল হাইকোর্ট। এই পরিস্থিতিতে আদালতের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালের আগস্টে আর জি কর [...] - [Dilip Ghosh, BJP, ‘চিঠি লিখে ভোট জেতা যায় না’ তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের](https://amaderbharat.com/cant-win-votes-by-writing-letters-dilip-ghosh-takes-a-dig-at-trinamool/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: সাত সকালে খড়্গপুরে চা-চক্রে বসে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। খারাপ আবহাওয়ার কারণে খড়্গপুরের বাংলোতেই সাংবাদিক বৈঠক করেন তিনি। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে তাঁর বক্তব্যে উঠে আসে একাধিক তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। অধীর চৌধুরীর গাড়িতে ধাক্কার ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তিনি একজন অভিজ্ঞ ও বড় মাপের নেতা। অতীতে তাঁর গাড়িতে দুর্ঘটনার নজির রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এই ধরনের ঘটনায় সতর্ক থাকা জরুরি এবং সরকারের পক্ষ থেকে তদন্ত হওয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেন। রাজ্যে নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, [...] - [Modi, BJP, "বগটুইয়ের ঘটনা মানবতার কলঙ্ক," তৃণমূলকে আক্রমণ মোদীর](https://amaderbharat.com/bogtui-incident-is-a-disgrace-to-humanity-modi-attacks-trinamool/): আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৯ এপ্রিল: “বগটুইয়ের ঘটনা মানবতার কলঙ্ক। যেখানে শিশু থেকে মহিলাদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এটাই তৃণমূলের মহা জঙ্গল রাজ। তৃণমূল নেতাদের আশীর্বাদে এসব হচ্ছে।” সিউড়িতে এসে রামপুরহাটের বগটুই প্রসঙ্গ তুলে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে সিউড়ির চাঁদমারি মাঠে বিজেপির জনসভায় বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। মঞ্চে উঠে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। এরপরেই বীরভূমের ১১ জন প্রার্থীর সঙ্গে হাতে হাত ধরে ছবি তোলেন। বক্তব্যের শুরুতেই বীরভূমের মাটির বীরদের কথা স্মরণ করেন। এরপর প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সাহিত্যিক তারাশঙ্কর চট্টোপাধ্যায়, আটলার বামাখ্যাপাদের স্মরণ করেন। বাউলের জেলা বীরভূম থেকে পরিবর্তনের সূচনা করার ডাক দেন মোদী। [...] - [TMC, West Midnapur, কালী মন্দিরে পুজো দিয়ে নিবিড় জনসংযোগ শুরু তৃণমূল প্রার্থী প্রতিভা রানী মাইতির](https://amaderbharat.com/intensive-pr-campaign-begins-with-puja-at-kali-temple-trinamool-candidate-pratibha-rani-maiti/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: ১৫ নং কুশবাশন অঞ্চলের গণুয়া কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগে অংশ নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা রানী মাইতি। পুজো অর্চনার মাধ্যমে এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি দিনটি শুরু করেন এবং পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শোনেন। “যে লড়ছে সবার ডাকে, সেই বাঁচাবে বাংলা মাকে”—এই স্লোগানকে সামনে রেখেই প্রচারে নেমেছেন তিনি। জননেত্রীর আশীর্বাদ মাথায় নিয়ে নিরলস প্রচেষ্টায় সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলাকে উন্নয়নের নিরিখে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রতিভা দেবী। পাশাপাশি নারায়নগড়ের মানুষের পাশে থেকে আরও বেশি করে [...] - [TMC, Sabang, সবংয়ে মিছিল ও জনসংযোগ কর্মসূচি মানস রঞ্জন ভুঁইঞার](https://amaderbharat.com/sabang-procession-and-public-relations-program-by-manas-ranjan-bhuiyan/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভা এলাকায় জোরকদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। সেই প্রেক্ষিতেই বিষ্ণুপুর ১৩ নম্বর অঞ্চলের দাসপুর বুথে বুধবার মিছিল ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন ডাঃ মানস রঞ্জন ভুঁইঞা। এদিনের কর্মসূচিতে প্রার্থীর উপস্থিতি ছিল অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও জনঘনিষ্ঠ। জনসংযোগের ফাঁকে তিনি মিশে যান সাধারণ মানুষের ভিড়ে। স্থানীয় যুবকদের সঙ্গে ক্যারাম খেলায় অংশ নিয়ে তৈরি করেন এক আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশ। রাজনৈতিক দূরত্ব ভুলে একেবারে আপনজনের মতো আচরণে এলাকার মানুষের মন জয় করেন তিনি। প্রচারের সময় তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী জানান, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তাঁর মূল শক্তি। [...] - [BJP, Khargapur, খড়্গপুর গ্রামীণে বিজেপি প্রার্থী তপন ভুঁইঞার পদযাত্রা, জনসংযোগে জোর](https://amaderbharat.com/bjp-candidate-tapan-bhuiyans-march-in-kharagpur-rural-emphasis-on-public-relations/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: খড়্গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন ভুঁইঞা বুধবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শিরোমণি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার কর্মসূচি শুরু করেন। শিরোমণি দক্ষিণ পাড়া থেকে ধর্মপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। প্রচারের সূচনায় তপন ভুঁইঞা স্থানীয় রামমন্দিরে পুজো দেন। এরপর দলীয় কর্মী- সমর্থকদের নিয়ে তিনি মিছিলে সামিল হন। পদযাত্রা চলাকালীন বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন এবং বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শোভাযাত্রা ঘিরে এলাকায় [...] - [BJP, Keshpur, শুভেন্দু সামন্তর প্রচার কেশপুরে, গ্রামের প্রত্যেকটি কোণে পৌঁছালেন বিজেপি প্রার্থী](https://amaderbharat.com/subhendu-samantas-campaign-in-keshpur-bjp-candidate-reaches-every-corner-of-the-village/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: কেশপুর বিধানসভার বিজেপি প্রার্থী কেশপুরের ভূমিপুত্র শুভেন্দু সামন্ত সম্প্রতি কেশপুর ২ নম্বর মন্ডলের ৬ নম্বর অঞ্চলে জনসংযোগ ও প্রচার কার্যক্রমে ব্যস্ত ছিলেন। বিশেষভাবে কানাশোল বুথকে কেন্দ্র করে তিনি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। শুভেন্দু সামন্ত কেশপুর ব্লকের অন্তর্গত ৬ নম্বর জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে ভ্রমণ করেন এবং পথসভা ও জনসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। তাঁর প্রচার সাহষপুর থেকে শুরু করে গোবিন্দপুর হয়ে কানাশোল পর্যন্ত বিস্তৃত হয়। তিনি প্রতিটি গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের সমস্যার কথা শোনেন এবং তাদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক প্রস্তাবনা শেয়ার করেছেন। স্থানীয় জনসাধারণের [...] - [BJP, Parul, Pinki, মৌলবাদীদের হাতে খু*ন হওয়া হরগোবিন্দ দাস ও চন্দন দাসের স্ত্রী প্রচারে নামলেন বিজেপির হয়ে](https://amaderbharat.com/wives-of-hargobind-das-and-chandan-das-who-were-killed-by-fundamentalists-campaign-for-bjp/): আমাদের ভারত, ৮ এপ্রিল: ২৬- এর নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন আরজি কর হাসপাতালের নিহত তরুণী চিকিৎসক অভয়ার মা। এদিকে সিপিএমের হয়ে ভোটযুদ্ধে লড়ছেন তামান্নার মা। এবার বিজেপি হয়ে প্রচার শুরু করলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার জাফরাবাদ গ্রামের মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের স্ত্রী পারুল দাস ও পিংকি দাস। বুধবার দুপুরে শামসেরগঞ্জের বিজেপি প্রার্থী ষষ্ঠীচরণ ঘোষের সমর্থনে প্রচার করা হয়। ধুলিয়ান পুরসভার দশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চার নির্বাচনী কর্মিসভায় অংশগ্রহণ করেন দু’জনে। জেলা বিজেপি মহিলা মোর্চার সভাপতি সুতপা মুখোপাধ্যায় কর্মিসভায় মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস ও তার বৌমা মৃত চন্দন দাসের স্ত্রী পিংকি দাসকে আমন্ত্রণ [...] - [BJP, Khargapur, খড়্গপুরে শোভাযাত্রা সহকারে দিলীপ ঘোষের নির্বাচনী প্রচার](https://amaderbharat.com/dilip-ghoshs-election-campaign-with-procession-in-kharagpur/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: আজ সকালে ২২৪ নং খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে খড়্গপুর শহরের ৮ নং ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন। শোভাযাত্রাটি খড়িদা বাজার থেকে মন্দিরতলা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই সময় তিনি এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন এবং তাঁদের মতামত শোনেন। পথ চলতি স্থানীয় মানুষদের সঙ্গে কথোপকথনের পাশাপাশি, সকলকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। দিলীপ ঘোষের এই প্রচার কর্মসূচি এলাকার জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করে। - [TMC, Shalbani, শালবনির বাঁশবাধি এলাকায় জোরকদমে প্রচার তৃণমূল প্রার্থী সুজয় হাজরার](https://amaderbharat.com/trinamool-candidate-sujoy-hazra-campaigns-vigorously-in-banshwadhi-area-of-shalbani/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের গতি আরও বাড়ালেন ২৩৬ নং মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। বুধবার শালবনির বাঁশবাধি এলাকায় একাধিক মন্দিরে পুজো দিয়ে দিনটি শুরু করেন তিনি। এরপর বাইকে চেপে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় জনসংযোগে নামেন প্রার্থী। এদিনের প্রচারে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন সুজয় হাজরা। এলাকার উন্নয়ন, রাজ্যের চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বাসিন্দাদের সামনে নিজের বক্তব্য তুলে ধরেন। সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়াও মনোযোগ দিয়ে শোনেন তিনি এবং সেগুলি সমাধানের আশ্বাস দেন। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস আই আর-এ [...] - [Security, Ghatal, ঘাটাল বিধানসভা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, টহল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের](https://amaderbharat.com/security-beefed-up-in-ghatal-assembly-area-central-forces-patrolling/): কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: ঘাটাল বিধানসভা এলাকায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে মনোহরপুর গ্রাম ও বাজার এলাকায় বাড়তি সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এলাকার বিভিন্ন অংশে নিয়মিত টহল দিচ্ছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-এর জওয়ানরা। তাঁদের রুট মার্চের ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শান্তিপূর্ণ ও অবাধ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতেই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং দুষ্কৃতি কার্যকলাপ রুখতেই কেন্দ্রীয় বাহিনীর এই সক্রিয় উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও ঘাটাল [...] - [TMC, Sabang, সবংয়ে জনসংযোগ কর্মসূচি তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞার](https://amaderbharat.com/trinamool-candidate-manas-bhuiyans-public-relations-program-in-sabang/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: আসন্ন সবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। সোমবার দুপুরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সবংয়ের বুড়াল ১২ নম্বর অঞ্চলে বর্ণাঢ্য মিছিল ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন ২২৬ নম্বর সবং বিধানসভার তৃণমূল প্রার্থী ডঃ মানষ রঞ্জন ভুঁইঞা। এদিন বুড়াল এলাকায় প্রায় ৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিশাল মিছিল করেন তিনি। মিছিলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটেন বিপুল সংখ্যক দলীয় কর্মী ও স্থানীয় সমর্থকরা। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাঁদের সমস্যার কথাও শোনেন ডঃ ভুঁইঞা। মিছিলটি বুড়ালের [...] - [TMC, Narayangarh, নির্বাচনী প্রচার নারায়নগড় বিধানসভার তৃণমূল প্রার্থী প্রতিভা রানী মাইতির](https://amaderbharat.com/election-campaign-of-trinamool-candidate-for-narayangarh-assembly-constituency-pratibha-rani-maiti/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন নারায়নগড় বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা রানী মাইতি। মঙ্গলবার ৪ নং কুনারপুর অঞ্চলে দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে তিনি ব্যাপক জনসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। বুথে বুথে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। এইদিনের প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব। তাঁদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় পথসভা করেন এবং দলীয় সমর্থকদের উজ্জীবিত করেন। জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। প্রচারের সময় প্রতিভা রানী মাইতি আবেগঘন ভাষণে বলেন, “ভোট ভিক্ষা নয়, [...] - [BJP, Sabang, সবং বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে জোরদার প্রচারে বিজেপি প্রার্থী অমল পন্ডা](https://amaderbharat.com/bjp-candidate-amal-panda-to-campaign-vigorously-for-sabang-assembly-constituency/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: আসন্ন সবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন ২২৬ নং সবং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমল পন্ডা। মঙ্গলবার দুপুরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি পিংলা থানার অন্তর্গত ছোট খেলনা, মালিগ্রাম, তুলসীচক সহ একাধিক এলাকায় বর্ণাঢ্য মিছিল ও জনসংযোগ কর্মসূচি পালন করেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে কখনো পায়ে হেঁটে, কখনো মোটর সাইকেলে চড়ে প্রচার চালান তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির বহু কর্মী ও সমর্থক, ফলে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে তিনি বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রচারের সময় অমল পন্ডা [...] - [TMC, Garhbeta, Shalbani, গড়বেতা ও শালবনী জুড়ে জোরদার নির্বাচনী প্রচার তৃণমূলের, একাধিক স্থানে মহা মিছিল ও পথসভা](https://amaderbharat.com/trinamools-vigorous-election-campaign-across-garhbeta-and-shalbani-grand-processions-and-road-rallies-at-multiple-places/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ও শালবনী ব্লক জুড়ে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। বিভিন্ন অঞ্চলে মহা মিছিল, পথসভা এবং গ্রামভিত্তিক জনসংযোগ কর্মসূচির মাধ্যমে জনসমর্থন আরও মজবুত করার লক্ষ্য নিয়েই প্রচারে নেমেছেন তিন বারের বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। গড়বেতা ২ নম্বর ব্লকের জিরাপাড়া অঞ্চলের ছাগুলিয়া থেকে শিওড়বনি পর্যন্ত অনুষ্ঠিত হয় একটি বিশাল মহা মিছিল। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি উৎসবের আবহ তৈরি করে। অন্যদিকে, গড়বেতা ২ (এ) ব্লকের পিংবনী অঞ্চলের মুড়াকাটি, সিরিষবনী এবং কাদোশোল গ্রামেও চলে জোরদার নির্বাচনী প্রচার। প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন [...] - [BJP, Midnapur, মেদিনীপুরে জোরকদমে প্রচার শুরু বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের](https://amaderbharat.com/bjp-candidate-shankar-guchait-starts-campaigning-vigorously-in-midnapore/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর বাড়ালেন ২৩৬ নং মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। মঙ্গলবার সকালে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি মেদিনীপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের স্কুল বাজার এলাকায় জনসংযোগ কর্মসূচি শুরু করেন। সকাল থেকেই বাজার চত্বরে ছিল প্রচারের উচ্ছ্বাস। প্রার্থী শঙ্কর গুছাইত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ শোনেন। তিনি সবজি বাজার ও মাছের বাজারে ঘুরে বিক্রেতাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। পাশাপাশি বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের সঙ্গেও তিনি যোগাযোগ স্থাপন করেন। প্রচারের সময় তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের [...] - [Vote, Polls, বাংলার ভোট নিয়ে জন সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলল, জয়ের পাল্লা কার দিকে?](https://amaderbharat.com/polls-indicate-a-close-contest-in-bengals-vote-who-will-win/): আমাদের ভারত, ৯ এপ্রিল: চলতি এপ্রিল মাসে দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তবে গোটা দেশ পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। এর মধ্যেই ম্যাট্রিজ একটি জনমত সমীক্ষা চালিয়েছে। আর তাতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস ৪৩ শতাংশ ও বিজেপি ৪১ শতাংশ অন্যান্যরা ১৬ শতাংশ ভোট পাবে বলে আশা করা হচ্ছে। সমীক্ষা অনুযায়ী বাংলায় ২৯৪টি আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। ম্যাট্রিজ- এর জনমত সমীক্ষা অনুসারে তৃণমূল ১৪০-১৬০টি আসন, বিজেপি ১৩০ থেকে ১৫০টি ও অন্যান্যরা ৮ থেকে ১৬টি আসন জিতবে বলে আশা করা হচ্ছে। বাংলায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮টি আসন প্রয়োজন। হুমায়ুন কবীর তৃণমূল থেকে বেরিয়ে এসে [...] - [TMC, Narayangarh, নারায়ণগড়ে তৃণমূল প্রার্থীর জোরকদমে প্রচার, বাড়ি বাড়ি পৌঁছে ভোটের আবেদন](https://amaderbharat.com/trinamool-candidate-campaigns-vigorously-in-narayangadh-appeals-for-votes-door-to-door/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ এপ্রিল: সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ২২৫ নম্বর নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিভা রানি মাইতি জোরকদমে নির্বাচনী প্রচারে নামেন। এদিন তিনি নারায়ণগড় বিধানসভার অন্তর্গত ১০ নম্বর রানিসরাই গ্রাম পঞ্চায়েতের নহপাড়, ডগরা বুথ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। প্রচার শুরুর আগে স্থানীয় মনসা মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন প্রার্থী। এরপর তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীক ‘ঘাসের উপর জোড়াফুল’-এ ভোট দেওয়ার আবেদন জানান। আগামী ২৩ এপ্রিলের নির্বাচনে তাঁকে সমর্থন করার আহ্বান জানান তিনি। প্রার্থীর এই প্রচারে এলাকাবাসীর মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। বহু [...] - [BJP, Narayangarh, নারায়ণগড় বিধানসভায় জোরদার প্রচারে বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি](https://amaderbharat.com/bjp-candidate-rama-prasad-giri-to-campaign-vigorously-in-narayangarh-assembly/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ এপ্রিল: সোমবার সকাল থেকেই ২২৫ নং নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি জোরকদমে নির্বাচনী প্রচারে নামেন। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনটির সূচনা হয় বেলদা থানার অন্তর্গত খাকুড়দা এলাকায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। পতাকা উত্তোলন পর্ব শেষ করে তিনি এলাকার কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়ে পড়েন। তুতরাঙ্গা, কাজিচক, অমশিয়া সহ একাধিক গ্রাম ও অঞ্চলে কখনো পায়ে হেঁটে, আবার কখনো বাইকে চড়ে মানুষের কাছে পৌঁছে যান তিনি। প্রচার চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং বিজেপির পক্ষ থেকে উন্নয়নের আশ্বাস দেন। রমা প্রসাদ গিরি জানান, তাঁর [...] - [BJP, Garhbeta, গড়বেতা বিধানসভায় পরিবর্তনের ডাক, জোরদার প্রচারে বিজেপি প্রার্থী প্রদীপ লোধা](https://amaderbharat.com/bjp-candidate-pradeep-lodha-campaigns-vigorously-calling-for-change-in-garhbeta-assembly/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ এপ্রিল: দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও অপশাসনে ক্লান্ত সাধারণ মানুষের মনে এখন একটাই আকাঙ্ক্ষা পরিবর্তন। উন্নয়নের বহু প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে তার প্রতিফলন খুবই সীমিত বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। তাই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নত ভবিষ্যতের লক্ষ্যে মানুষ আজ নতুন দিশার সন্ধানে। এই প্রেক্ষাপটে গড়বেতা বিধানসভা কেন্দ্র (২৩৩)-এর প্রার্থী প্রদীপ লোধা আজ বিস্তৃত জনসংযোগ ও প্রচার কর্মসূচি চালান। তিনি আগরা, রঘুনাথপুর, নোহারী, পূর্ব ও পশ্চিম অঞ্চল, শালডাংরা, খড়খড়ি এবং শরবনী ৬ নম্বর অঞ্চলে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। প্রচার চলাকালীন প্রার্থী জানান, “মানুষের মৌলিক অধিকার নিশ্চিত [...] - [DM, Nadia, SIR, এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়াদের নাম পুনরায় অন্তর্ভুক্তি, দিকনির্দেশ নদিয়া জেলাশাসকের](https://amaderbharat.com/nadia-district-magistrate-issues-guidelines-on-reinstatement-of-names-of-those-excluded-from-sir-process/): স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ এপ্রিল: নদিয়ার কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে সোমবার এক সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন জেলাশাসক শ্রীকান্ত পল্লী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক নৃপেন্দ্র সিং। মূলত ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর (SIR) প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে, তাদের পুনরায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন জেলাশাসক। জেলাশাসক জানান, যেসব নাগরিকদের নাম ডিলিট করা হয়েছে, তাদের জন্য ট্রাইব্যুনালের মাধ্যমে পুনরায় আবেদন করার সুযোগ তৈরি হয়েছে। এই আবেদন করার জন্য দুটি পদ্ধতি রাখা হয়েছে, যথা অনলাইন এবং অফলাইন। যারা ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছন্দ, তারা নিজেই নির্দিষ্ট ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে পারবেন। অন্যদিকে, যারা অনলাইনে দক্ষ নন বা অন্যের সাহায্যের [...] - [Anas Ahmed, Rampurhat, শাসক দলের "তোলাবাজি" বন্ধ করতে পাথর শিল্পাঞ্চল থেকে হুমায়ুনের দলে লড়ছেন আনাস আহমেদ](https://amaderbharat.com/anas-ahmed-is-running-for-humayuns-party-from-the-stone-industrial-area-to-stop-the-ruling-partys-scams/): আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৬ এপ্রিল: শাসক দলের মুখোশ খুলতে এবার জনতা উন্নয়ন পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবসায়ী আনাস আহমেদ। ইতিমধ্যে তিনি মনোনয়ন জমা দিয়ে প্রচার শুরু করেছেন। তাঁর লক্ষ্য দলের একনায়কতন্ত্রের অবসান। আনাস আহমেদের বাড়ি বীরভূমের রামপুরহাট বিধানসভার দেউচা গ্রামে। পেশায় আপাদ মস্তক ব্যবসায়ী। রাজনীতির ধারে কাছে ছিলেন না কোনদিন। বীরভূম লরি ব্যবসায়ী সমিতির সম্পাদক পদে রয়েছেন। লরি ব্যবসায়ীদের আপদ বিপদে সব সময় পাশে থেকেছেন। গত বছর অক্টোবর মাসে মহম্মদবাজার থানার পুলিশের ঘুষ নেওয়ার ছবি ভাইরাল করে তিনি পুলিশের চক্ষুশূল হয়েছিলেন। ওই ঘটনায় দুই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছিল। এরপরেই পুলিশ তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় তাকে জর্জরিত করে। [...] - [Supreme court, NIA, Mothabari, বিচারকদের আর্তনাদের ভিডিও শোনার পরেই মোথাবাড়ি কান্ডের মামলা এন আই এ'র হাতে তুলে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের](https://amaderbharat.com/supreme-court-orders-handover-of-mothabari-case-to-nia-after-hearing-video-of-judges-crying/): আমাদের ভারত, ৬ এপ্রিল: বিধানসভা ভোটের মধ্যে মালদার মোথাবাড়ি ঘটনা নিয়ে সোমবার কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। সোমবার মোথাবাড়ির ঘটনার শুনানি ছিল শীর্ষ আদালতে। সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিলো ট্রাইবুনালের কাজ নির্বিঘ্নে চালানোর মতো পরিবেশ নিশ্চিত করতে হবে রাজ্যের পুলিশ ও প্রশাসনকে। একই সঙ্গে মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনার তদন্ত এন আই এ -ই করবে বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মালদহে ৭ জুডিশিয়াল অফিসারকে দীর্ঘক্ষণ ঘেরাও- এর ঘটনায় রাজ্যের পক্ষ থেকে জানানো হয় ইতিমধ্যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে মোফাক্কারুল ইসলাম ও শাহজাহান আলিকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ [...] - [BJP, Bangaon, বনগাঁ মহকুমায় মনোনয়ন জমা দিলেন বিজেপির চার প্রার্থী](https://amaderbharat.com/four-bjp-candidates-file-nominations-in-bangaon-subdivision/): সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ এপ্রিল: বনগাঁ মহকুমায় নির্বাচনের দামামা বাজতেই মনোনয়ন পর্বে জোর কদমে এগোচ্ছে রাজনৈতিক দলগুলি। সেই পর্বে অংশ নিয়ে সোমবার বনগাঁ মহকুমার চার বিজেপি প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়ন পত্র জমা দিলেন। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও চার বিধানসভা কেন্দ্রের কয়েক হাজার কর্মী সমর্থক। জানা গিয়েছে, নির্ধারিত সময় মেনে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থীরা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছন। সেখানে প্রয়োজনীয় কাগজ- পত্র জমা দিয়ে তাঁরা নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুতির বার্তা দেন। মনোনয়ন জমা দেওয়ার সময় দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। [...] - [Mascot, West Midnapur, নারী-ক্ষমতায়নের বার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুরে ভোটের ম্যাসকট "চিত্রা"](https://amaderbharat.com/chitra-is-the-mascot-of-the-west-midnapore-election-with-a-message-of-women-empowerment/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ পশ্চিম মেদিনীপুর জেলার ইলেকশন ম্যাসকট ও থিম সং- এর উদ্বোধন করলেন জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলার এবারের ইলেকশন ম্যাসকট হিসেবে আত্মপ্রকাশ করেছে “চিত্রা”। এই ম্যাসকটের মাধ্যমে একদিকে যেমন নারী-ক্ষমতায়নের বার্তা তুলে ধরা হয়েছে, তেমনই পশ্চিম মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী পটচিত্র শিল্পেরও সুন্দর উপস্থাপন ঘটেছে। এবার পশ্চিম মেদিনীপুর জেলার ইলেকশন আইকন হয়েছেন ইংলিশ চ্যানেল জয়ী আফরিন জাবি। তিনি নতুন ভোটারদের ভোট দানের ব্যাপারে উৎসাহিত করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে একটি থিম সং প্রকাশ করা হয়, যার মূল উদ্দেশ্য অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব [...] - [TMC, Garhbeta, প্রার্থী শ্রীকান্ত মাহাত-র সমর্থনে গড়বেতায় নির্বাচনী প্রচার মিছিল তৃণমূলের](https://amaderbharat.com/trinamool-holds-election-campaign-rally-in-garhbeta-in-support-of-candidate-srikanth-mahat/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: শালবনী- বিষ্ণুপুর দু’নং অঞ্চল, পাথরা-সিজুয়া এলাকায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীকান্ত মাহাত-র সমর্থনে গড়বেতা ২ নম্বর ব্লকের ধরমপুর ও কদমডিহা বুথ এলাকায় এক বর্ণাঢ্য নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন স্থানীয় দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থী শ্রীকান্ত মাহাত-র জয় নিশ্চিত করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। স্থানীয় নেতৃত্বের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প ও জনমুখী কর্মসূচির ফলেই এলাকায় ব্যাপক সাড়া [...] - [TMC, Midnapur, জনসংযোগ কর্মসূচি মানস ভুঁইঞার](https://amaderbharat.com/public-relations-program-minister-manas-bhuiyan/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: আসন্ন সবং বিধানসভা নির্বাচন-কে সামনে রেখে জোরকদমে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। এই প্রেক্ষিতে দশগ্রাম ৪নং অঞ্চলের কলনদা থেকে মশাগ্রাম পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ মিছিল ও জনসংযোগ কর্মসূচি সম্পন্ন করলেন রাজ্যের মন্ত্রী তথা ডাঃ মানস রঞ্জন ভুঁইঞা। রবিবারের এই কর্মসূচিতে স্থানীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পথচলতি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তিনি এবং রাজ্যের উন্নয়নমূলক কাজের বার্তা তুলে ধরেন। এলাকায় উন্নয়ন, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলিকে সামনে রেখেই জনসংযোগ চালানো হয়। মন্ত্রী জানান, আসন্ন নির্বাচনে মানুষের আশীর্বাদ নিয়েই তিনি আবারও জয়লাভের ব্যাপারে আশাবাদী। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা [...] - [TMC, Keshpur, কেশপুরে জোরদার নির্বাচনী প্রচার তৃণমূলের, জনসংযোগে শিউলি সাহা](https://amaderbharat.com/trinamools-strong-election-campaign-in-keshpur-shiuli-saha-in-public-relations/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: কেশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৫ নম্বর অঞ্চলে এদিন জোরকদমে চললো নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচি। উপরকোয়াই, মাকুলচক এবং কোকাবনি বুথে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে পৌঁছে যান নেতৃত্ব। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরা হয়। এদিনের প্রচারের বিশেষ আকর্ষণ ছিল শশাবনি বুথে রাজ্যের মন্ত্রী তথা দীর্ঘদিনের বিধায়ক শিউলি সাহার উপস্থিতি। তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় ব্যাপক জনসংযোগ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁর উপস্থিতিতে কর্মী- সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। শিউলি সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, [...] - [BJP, Garhbeta, গড়বেতায় জনসংযোগে ব্যাপক সাড়া, কৃষকদের সমস্যায় পাশে দাঁড়ালেন বিজেপি প্রার্থী প্রদীপ লোধা](https://amaderbharat.com/huge-response-to-public-relations-in-garhbeta-bjp-candidate-pradeep-lodha-stands-by-farmers-problems/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গড়বেতা বিধানসভা এলাকায় জোরকদমে জনসংযোগ কর্মসূচি চালাচ্ছেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী প্রদীপ লোধা। সাম্প্রতিক কয়েকটি কর্মসূচিতে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বগড়িরডিহি এলাকায় চা চক্রের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। এরপর স্থানীয় শিব মন্দিরে প্রণাম জানিয়ে জনসংযোগে অংশ নেন। পাশাপাশি পাথর বেড়িয়া রাম মন্দির দর্শন করে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। চেমাই এলাকায় জনসংযোগ কর্মসূচিতে জনসমুদ্রের মধ্যে উপস্থিত থেকে মানুষের সঙ্গে কথা বলেন প্রদীপ লোধা। সাধারণ মানুষের সমস্যা, চাহিদা এবং উন্নয়নের প্রশ্নে তিনি তাঁদের আশ্বস্ত [...] - [ISF, Shalbani, শালবনি বিধানসভায় বামফ্রন্ট-সমর্থিত আইএসএফ প্রার্থীর সমর্থনে কর্মিসভা, দুর্যোগ উপেক্ষা করে ভিড়](https://amaderbharat.com/crowds-gather-in-support-of-left-front-backed-isf-candidate-in-shalbani-assembly-ignoring-disaster/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই শালবনি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট-সমর্থিত আইএসএফ প্রার্থী মোহন টুডু-র সমর্থনে এক কর্মিসভা অনুষ্ঠিত হলো চন্দ্রকোনা রোড এলাকায়। সকাল থেকেই আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকের উপস্থিতি সভাকে সফল করে তোলে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী মোহন টুডু নিজে। এছাড়াও বক্তব্য রাখেন শালবনি বিধানসভার বামফ্রন্টের আহ্বায়ক শ্যাম পান্ডে, সিপিআই-এর জেলা সম্পাদক বিপ্লব ভট্ট এবং সিপিআই(এম)-এর জেলা সম্পাদক বিজয় পাল। বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাধারণ মানুষের সমস্যা এবং বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্রার্থী মোহন টুডু তাঁর ভাষণে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান [...] - [TMC, Muraroi, কংগ্রেসকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে](https://amaderbharat.com/trinamool-accused-of-threatening-congress/): আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৫ এপ্রিল: প্রকাশ্য সভা থেকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের স্বামী, তৃণমূলের টনিক শেখের বিরুদ্ধে। হুমকির পরেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস প্রার্থী সঞ্জিবুর রহমান ওরফে বাপ্পা এবং ব্লক সভাপতি মিলন শেখ। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় মুরারই বিধানসভার ডুমুরগ্রামে পথসভা ছিল। সেখানে বক্তব্য রাখেন ডুমুরগ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী টনিক শেখ। তিনি বলেন, “চার দিন আগে যারা তৃণমূল করেছিল, পঞ্চায়েত নির্বাচনে যারা তৃণমূল করেছিল, তারা কংগ্রেসকে ভোট দিলে বাড়ি থেকে বের হতে দেব না।“ এই বক্তব্য ছড়িয়ে পড়তেই তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে। হুমকির ভিডিও হাতে পেয়ে কংগ্রেসের মুরারই [...] - [RMC, Rampurhat, ছাগল দেওয়ার নাম করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ডেকে হয়রানি, ক্ষোভ রামপুরহাটে](https://amaderbharat.com/women-from-self-help-groups-harassed-in-the-name-of-giving-goats-anger-in-rampurhat/): আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৫ এপ্রিল: ছাগল দেওয়ার নামে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ডেকে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বের হওয়ার নির্দেশ দিল তৃণমূল। মহিলাদের অভিযোগ, তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে না বের হলে কোনো সরকারি সুবিধা মিলবে না বলে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে। এমনই ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লক এলাকায়। ছাগল দেওয়া হবে খবর পেয়ে রবিবার সকাল থেকে রামপুরহাট ১ নম্বর ব্লকের বহু মহিলা বিডিও অফিসে ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতরে হাজির হন। ছুটির দিনে অফিস বন্ধ থাকায় তাদের ডাকা হয় পাশেই তৃণমূল কার্যালয়ে। তবে এদিন ছাগল দেওয়া না হলেও, ছাগল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এমনটাই দাবি [...] - [Kalyan, TMC, আপনার দাদাগিরি খতম করে দেব অমিত শাহ, ৪মে আপনাকে সবুজ আবির মাখাবো: কল্যাণ বন্দোপাধ্যায়](https://amaderbharat.com/i-will-end-your-grandeur-amit-shah-i-will-anoint-you-with-green-abir-on-may-4-kalyan-banerjee/): সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ মে: “আপনার দাদাগিরি খতম করে দেব অমিত শাহ। ৪ঠা মে আপনাকে সবুজ আবির মাখাবো। এটা আমার ইচ্ছা।” গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার তৃণমূল ভবন চত্বরে দলীয় কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কড়া মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন ওই দলীয় কর্মিসভাতেই শুভেন্দু অধিকারীকেও তীব্র আক্রমণ করেন তিনি। শুভেন্দু অধিকারীকে ‘কাঁথির ষাঁড়’ বলে কটাক্ষ করে বলেন, যে যত বড় চোর- ডাকাত, সে বিজেপির তত বড় নেতা। রাজ্যের রাজনীতিবিদদের মধ্যে সব থেকে বেশি টাকা কামিয়েছে শুভেন্দু। এবার শুভেন্দু ভবানীপুরেও হারবে আবার নন্দীগ্রামেও হারবে। তাঁর বক্তব্যে দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের উৎসাহ [...] - [ISI, Pakistan, BJP, বিজেপি পার্টি অফিসে হামলায় যুক্ত পাকিস্তানের আইএসআই, বিদেশে বসে হয়েছিল ছক, দেশের একাধিক জায়গায় ছিল বিস্ফোরণের পরিকল্পনা](https://amaderbharat.com/pakistans-isi-involved-in-attack-on-bjp-party-office-plot-was-hatched-abroad-explosions-were-planned-in-multiple-places-in-the-country/): আমাদের ভারত, ৪ এপ্রিল: পাঞ্জাবের চন্ডীগড়ে বিজেপির দলীয় অফিসে বিস্ফোরণের ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। গ্রেনেড হামলার তদন্তে নেমে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তারা জানতে পেরেছে, এই হামলার পেছনে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। কেবল তাই নয়, বিদেশে বসে এই হামলার ষড়যন্ত্র করা হয়েছিল। পাকিস্তানি হ্যান্ডেলার পর্তুগাল ও জার্মানিতে বসে এই হামলার নির্দেশ দেয় বলে জানাগেছে। গত বুধবার বিজেপি পার্টি অফিসের বাইরে ব্যাপক বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় এলাকায়। পরে হামলার দায় নেয় খালিস্থানের সমর্থক সুখজিন্দার সিং বব্বর। একইসঙ্গে ওই সময় হুমকি দিয়ে বলা হয়, পাঞ্জাবের মাটি খালসার মাটি। পাঞ্জাব খালিস্তান হবে। বিস্ফোরণের ঘটনার পর তদন্তে নামে পাঞ্জাব পুলিশের [...] - [BJP, Khargapur, খড়্গপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা বিজেপি প্রার্থী তপন ভুঁইঞার](https://amaderbharat.com/bjp-candidate-tapan-bhuiyan-files-nomination-for-kharagpur-sub-divisional-administrators-office/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: আজ খড়্গপুর গ্ৰামীন বিধানসভা-র ২২৮ নম্বর আসনে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেল বিজেপি প্রার্থী তপন ভুঁইঞার মনোনয়ন জমাকে কেন্দ্র করে। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার করে গিয়ে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী। শনিবার সকালে স্থানীয় মোহনপুর চক থেকে শুরু হয় এই বিশাল শোভাযাত্রা। দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে। এরপর খড়্গপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়ন পত্র জমা দেন প্রার্থী তপন ভুঁইঞা। সেই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতৃত্ব ও বিশিষ্ট কর্মী-সমর্থকরা। [...] - [Dilip Ghosh, BJP, মনোনয়ন জমা দিলেন খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ](https://amaderbharat.com/kharagpur-bjp-candidate-dilip-ghosh-files-nomination/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: শনিবার খড়্গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়নে প্রার্থীর পাশে ছিলেন শুভেন্দু অধিকারী ও দিল্লির মুখ‍্যমন্ত্রী রেখা গুপ্তা। এদিন গোলবাজার রাম মন্দিরের সামনে থেকে এক বর্ণাঢ‍্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রার মধ‍্যভাগে একটি হুড খোলা গাড়ির উপর দিলীপ ঘোষের এক পাশে শুভেন্দু অধিকারী এবং অন‍্য পাশে দিল্লির মুখ‍্যমন্ত্রী রেখা গুপ্তাকে দেখা যায়। রাম মন্দিরের সামনে শোভা যাত্রার আগে শুভেন্দু অধিকারী বলেন, ২০২০ সালের ১৯ জানুয়ারি আমি অমিতজির হাত থেকে বিজেপির পতাকা ধরি। তখন রাজ‍্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। দিলীপ দা আমাদের নেতা। নন্দীগ্রামে মনোনয়নে দিলীপ দা আমাদের সঙ্গে ছিলেন। আজ আমি দিলীপ দার [...] - [BJP, Midnapur, মেদিনীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা](https://amaderbharat.com/bjp-candidates-file-nominations-in-a-colorful-procession-in-midnapore/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মেদিনীপুর, গড়বেতা, শালবনী ও কেশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা আজ তাঁদের মনোনয়নপত্র জমা দেন। সকাল থেকেই শহরে রাজনৈতিক উত্তেজনার পারদ ছিল ঊর্ধ্বমুখী। এদিন ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রাক এবং ছোট-বড় গাড়িতে করে অসংখ্য বিজেপি কর্মী-সমর্থক মেদিনীপুরে এসে জমায়েত হন। মূল মিছিলটি কলেজ ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। এই শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের তরফে। মিছিলের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার [...] - [BJP, Garhbeta, গড়বেতায় জোরকদমে জনসংযোগ বিজেপি প্রার্থী প্রদীপ লোধার](https://amaderbharat.com/bjp-candidate-pradeep-lodhars-public-relations-campaign-in-garhbeta/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গড়বেতা অঞ্চলে জোরকদমে জনসংযোগ শুরু করলেন ২৩৩ নম্বর গড়বেতা বিধানসভার বিজেপি প্রার্থী তথা দীর্ঘদিনের লড়াকু নেতা প্রদীপ লোধা। শুক্রবার সকাল থেকেই তিনি গড়বেতা এক নম্বর মন্ডলের লোধা গ্রামে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এরপর তিনি একই মন্ডলের বলদঘাটা এলাকায় জনসংযোগ চালান। সেখানে দলীয় কর্মীদের নিয়ে গৃহসম্পর্ক অভিযানেও অংশ নেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পরবর্তীতে বিরাজপুর গ্রামেও জনসংযোগ কর্মসূচি পালন করেন প্রদীপ লোধা। এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার [...] - [TMC, Sabang, সবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দশগ্রাম অঞ্চলে জনসংযোগ মানস ভুঁইঞার](https://amaderbharat.com/manas-bhuiyan-conducts-public-relations-in-dasgram-region-ahead-of-sabang-assembly-elections/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: সবং ব্লকের দশগ্রাম ৪নং অঞ্চলজুড়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে জনসংযোগ ও নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রার্থী ডাঃ মানস রঞ্জন ভুঁইঞা। এলাকার বিভিন্ন বুথে সভা, মিছিল এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারকে আরও তীব্র করে তুলেছেন। সম্প্রতি দশগ্রাম ৪নং অঞ্চলের কলনদা থেকে মশাগ্রাম পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যা শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন। মিছিলকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এছাড়াও মশাগ্রাম বুথে একটি নির্বাচনী সভার আয়োজন করা [...] - [TMC, Muraray, মুরারইয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মাঝপথে দলীয় কার্যালয় ছাড়লেন শতাব্দী রায়](https://amaderbharat.com/trinamool-factional-conflict-in-muraray-shatabdi-roy-leaves-party-office-midway/): আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৩ এপ্রিল: তৃণমূলের প্রার্থী নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিল বীরভূমের মুরারইয়ে। খোদ সাংসদ শতাব্দী রায়ের সামনেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অবস্থা বেগতিক দেখে দলীয় কার্যালয় থেকে সভা শেষ না করেই বেড়িয়ে যান শতাব্দী। এরপরেই উত্তেজনা আরও বাড়ে। তবে কোন বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মুরারই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে। বিদায়ী বিধায়ক চিকিৎসক মোশারফ হোসেনকে দলের একটা বড় অংশ মেনে নিতে পারছেন না। দলের স্থানীয় নেতৃত্ব চেয়েছিলেন মুরারই বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হোক প্রাক্তন বিধায়ক প্রয়াত আব্দুর রহমানের ছেলে সঞ্জিবুর রহমান ওরফে বাপ্পাকে। অন্যদিকে পাথর ব্যবসায়ী আলি খানও প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ [...] - [Raghav Chadha, Kejriwal, আমাকে নিরব করার চেষ্টা কেন? আম জনতার কথা বলি বলে? কেজরিওয়ালের বিরুদ্ধে সরব দলের পদ খোয়ানো রাঘব চাড্ডা](https://amaderbharat.com/why-are-you-trying-to-silence-me-i-say-i-speak-for-the-people-raghav-chadha-loses-party-post-against-kejriwal/): আমাদের ভারত, ৩ এপ্রিল: আম আদমি পার্টির রাজ্যসভার সহকারি দলনেতার পদ থেকে সরানো হয়েছে রাঘব চড্ডাকে। আর তারপরেই দলের নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন রাঘব। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, কেন আমাকে নিরব করার চেষ্টা হচ্ছে? আমি সব সময় জনগণের সমস্যা তুলে ধরেছি? আমি কি কিছু ভুল করেছি? একইসঙ্গে দলের নেতৃত্বকে রাঘবের হুঁশিয়ারি এভাবে চুপ করিয়ে তাকে পরাস্ত করা যাবে না। কেজরিওয়ালের দল বৃহস্পতিবার রাজ্যসভার সচিবালয়কে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে রাঘবের বদলে ডেপুটি লিডার করা হবে পঞ্জাব থেকে রাজ্যসভায় নির্বাচিত শিক্ষাবিদ অশোক মিত্তলকে। কেবল তাই নয়, চিঠিতে কেজরিওয়ালের দল আরো জানিয়েছে, আপের বরাদ্দ সময় [...] - [BJP, Midnapur, মেদিনীপুরে প্রচার বিজেপি প্রার্থী ডঃ শঙ্কর গুছাইত- এর](https://amaderbharat.com/bjp-candidate-dr-shankar-guchait-campaigning-in-midnapore/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: মেদিনীপুর বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী ডঃ শঙ্কর গুছাইত। শুক্রবার সকাল থেকেই তিনি এক অভিনব প্রচার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে নামেন। শহরের বিভিন্ন খেলার মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে সরাসরি মিশে যান এবং তাদের সঙ্গে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। মাঠে তাঁর এই উপস্থিতি এবং খেলাধূলার মাধ্যমে প্রচার ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও চাহিদার কথাও শোনেন তিনি। খেলাধূলার প্রসার এবং যুব সমাজকে আরও বেশি করে মাঠমুখী করার প্রতিশ্রুতি দেন এই বিজেপি প্রার্থী। তাঁর এই ভিন্নধর্মী [...] - [Central force, ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় নির্বাচনের পরেও অনির্দিষ্ট কালের জন্য ৫০ হাজার সেনা থাকবে রাজ্যে](https://amaderbharat.com/50000-troops-will-remain-in-the-state-indefinitely-after-the-elections-to-deal-with-post-poll-violence/): আমাদের ভারত, ৩ এপ্রিল: রক্তহীন নির্বাচনের লক্ষ্যে বহু আগে থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচন কমিশন। ভোটের এক মাস আগে থেকে এখানে মোতায়েন করা হয়েছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। এবার আরও বড় ঘোষণা করলো কমিশন। ভোট পরবর্তী হিংসা ঠেকাতে অনির্দিষ্ট কালের জন্য ৫০ হাজার জওয়ান মোতায়েন থাকবে রাজ্যে। শুক্রবার নতুন করে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে ভোটের পর শুধুমাত্র ইভিএম স্ট্রং রুম সুরক্ষার কারণেই মোতায়েন থাকবে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জওয়ান বেশি পরিমাণে মোতায়েন থাকবে। ভোট যত এগোচ্ছে তাতেই অশান্তির খবর আসছে রাজ্যের নানা দিক থেকে। এই মুহূর্তে কালিয়াচকের ঘটনা নিয়ে সবচেয়ে উত্তপ্ত [...] - [Dilip, BJP, সমাজ বিরোধীদের মানুষের হাতে ছেড়ে দিন: দিলীপ](https://amaderbharat.com/leave-anti-social-elements-in-the-hands-of-the-people-dilip/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: সাতসকালে খড়্গপুরে প্রাতঃভ্রমণ সেরে চা চক্রে যোগ দিয়ে ফের একবার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয় বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এদিন তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন, রাজ্যে কার্যত আইন-শৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট নেই। তাঁর অভিযোগ, “রাজ্য জুড়ে রাষ্ট্রবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে। আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি, এই সরকারকে বরখাস্ত করা উচিত ছিল, কিন্তু তা হয়নি।” কালিয়াচকে বিচারকদের হেনস্তা ও গাড়ি ভাঙ্গচুরের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “যেখানে বিচারকরাই সুরক্ষিত নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা ভগবানের ভরসায়। হাইকোর্টের [...] - [BJP, Barjora, বড়জোড়া আসন দখলে মরিয়া বিজেপি, প্রার্থী বিল্লেশ্বর সিনহার ভোট প্রচার](https://amaderbharat.com/bjp-is-desperate-to-capture-a-large-number-of-seats-election-campaign-candidate-billeshwar-singha/): সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ এপ্রিল: একদা বামেদের দুর্গ বাঁকুড়া জেলার শিল্পাঞ্চল হিসাবে খ্যাত বড়জোড়া আসন দখলে মরিয়া বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিংহ। পেশায় আইনজীবী বিল্লেশ্বর স্হানীয় বিজেপি কর্মীদের নিয়ে প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি ঘুরছেন, আশীর্বাদ চাইছেন আমজনতার কাছে। তাঁর কথায়, যেখানেই যাচ্ছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। অপশাসন থেকে মুক্তি পেতে তারা যেন মরিয়া। তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত। একদা বামেদের দুর্গ হিসেবে চিহ্নিত বড়জোড়ায় ছন্দপতন ঘটে ২০১১ সালে। সেই নির্বাচনে সিপিএম প্রার্থী সুস্মিতা বিশ্বাস’কে হারিয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী আশুতোষ মুখার্জি। সেবার তিনি ৪৭.৬৯ শতাংশ ভোট পান। সেবার বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৩.৫৩ শতাংশ। ২০১৬ সালে বামেরা এই [...] - [Abhishek, TMC, গরিব মানুষের পকেট কেটে চলছে মোদী সরকার, আর ব্যাঙ্কের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছে মমতা: অভিষেক](https://amaderbharat.com/modi-government-is-stealing-from-the-pockets-of-the-poor-while-mamata-is-giving-money-to-lakshmi-bhandar-through-banks-abhishek/): সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ এপ্রিল: মোদী সরকার রাজ্যের গরিব মানুষের পকেট কেটে চলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মাসে মাসে ব্যাঙ্কের মাধ্যমে টাকা দিচ্ছে। আজ পাত্রসায়েরের গরুরহাটে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এই মন্তব্য করেন। তিনি বলেন, একদিকে করের বোঝা, রান্নার গ্যাস ও শাক- সবজির মূল্য বৃদ্ধির বোঝা চাপিয়েছে মোদী সরকার, আর অন্যদিকে মমতা বন্দোপাধ্যায়ের সরকার ব্যাঙ্কের মাধ্যমে দেড় হাজার টাকা করে প্রতিমাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এখানেই পার্থক্য মোদী সরকারের সঙ্গে মমতা সরকারের। মোদী সরকার গরিব মানুষের পকেট কেটে চলছে‌। সোনামুখীর প্রার্থী ডাঃ কল্লোল সাহা ও ইন্দাসের প্রার্থী শ্যামলী রায় বাগদীর সমর্থনে [...] - [TMC, Sainthia, সাঁইথিয়ায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে](https://amaderbharat.com/trinamool-accused-of-violating-election-rules-in-sainthia/): আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৩ এপ্রিল: নির্বাচনী বিধি ভেঙে বাড়ি বাড়ি শাড়ির কুপন বিতরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রীতিমতো শাড়ির ছবি দেওয়া কুপন ছাপিয়ে তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির পক্ষ থেকে এনিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে সাঁইথিয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। জানা গিয়েছে, দিন দুয়েক ধরে সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রামে তৃণমূল কর্মীরা কুপন দিয়ে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের বনগ্রাম অঞ্চলের পক্ষে ওই কুপন ছাপা হয়েছে। কুপনের মাঝে দলীয় প্রতীক এবং দুই দিকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড় হাত করা ছবি। নিচে প্রাপকের নাম ঠিকানার ঘর ফাঁকা রেখে শাড়ির ছবি দেওয়া হয়েছে। আগামী ৫ [...] - [BJP, TMC, Siuri, সিউড়ির তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সবার জন্য বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগ বিজেপির](https://amaderbharat.com/bjp-alleges-corruption-in-housing-for-all-project-against-trinamool-candidate-from-siuri/): আশিস মণ্ডল, সিউড়ি, ৩ এপ্রিল: ‘সবার জন্য বাড়ি’ (হাউস ফর অল), সিউড়ির তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এই প্রকল্পে একশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মানুষের কাছে দুর্নীতির জবাবদিহির দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী। এদিন শুধুমাত্র তৃণমূল প্রার্থী তথা সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নির্বাচিত ওয়ার্ড থেকে দুর্নীতির তালিকা তুলে ধরেন তিনি। প্রসঙ্গত, ১৯-২০, ২০-২১ এবং ২০-২২ অর্থবর্ষে প্রধানমন্ত্রীর সবার জন্য বাড়ি প্রকল্পে সব থেকে বেশি দুর্নীতি হয়ে বলে বিজেপির দাবি। শুক্রবার একটি ছাপানো তথ্য দিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, এই প্রকল্পে গরিব মানুষের বাড়ির টাকা আত্মসাৎ করেছে। কোনো কোনো ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট [...] - [TMC, West Midnapur, বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শাসক দলের তিন মন্ত্রী ও দুই জেলা সভাপতি সহ ১৪ জন প্রার্থীর মনোনয়ন দাখিল](https://amaderbharat.com/nominations-of-14-candidates-including-three-ministers-and-two-district-presidents-of-the-ruling-party-were-filed-with-a-colorful-procession/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: নির্ধারিত দিনের আগেই এক সাথে মনোনয়ন জমা শাসক দলের প্রার্থীদের। রাজীব বাদে সবার মনোনয়ন জমা দিল শাসক দল তৃণমূল। নেতৃত্বে ছিলেন জেলার সাংগঠনিক দুই জেলা সভাপতি। প্রসঙ্গত, আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ প্রায় ১৫২টি বিধানসভায়। আর তাই দ্রুত মনেনয়ন জমা দিলো শাসক দল তৃণমূল। পশ্চিম মেদিনীপুরে মোট ১৫টি বিধানসভা রয়েছে। মেদিনীপুর, শালবনী, গড়বেতা, কেশপুর, দাসপুর, ঘাটাল সহ খড়্গপুর, সবং, পিংলা এবং ডেবরা সহ মোট ১৫টি বিধানসভা। তবে গতকাল ডেবরা বিধানসভার তৃণমূল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়েছেন পরিবারকে নিয়ে গিয়ে। এদিন ঘাটাল [...] - [BJP, Rampurhat, বাংলায় পরিবর্তন হবেই, ফুটবে পদ্ম: মোহন চরণ মাঝি](https://amaderbharat.com/change-will-happen-in-bengal-lotus-will-bloom-mohan-charan-majhi/): আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২ এপ্রিল: “এবার বাংলায় পরিবর্তন হবেই হবে। পদ্ম ফুল ফুটবে। ফলে বাংলার উন্নয়ন হবে।” বৃহস্পতিবার রামপুরহাটে দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে হাজির হয়ে এমনই মন্তব্য করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বৃহস্পতিবার বীরভূমের ১১ জন বিজেপি প্রার্থীই মনোনয়ন জমা দেন। শুধুমাত্র রামপুরহাট মহকুমাই ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। এদিন রামপুরহাট মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দেন রামপুরহাট বিধানসভার প্রার্থী ধ্রুব সাহা, হাঁসন বিধানসভার নিখিল বন্দ্যোপাধ্যায়, নলহাটি বিধানসভার অনিল সিং এবং মুরারই বিধানসভার প্রার্থী রিঙ্কি ঘোষ। দলীয় প্রার্থীদের সমর্থনে এদিন রামপুরহাটে আসেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। রামপুরহাট শহরের প্রাণ কেন্দ্র পাঁচমাথা মোড়ে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী। [...] - [Abhishek, TMC, Taldangra, এই নির্বাচন বিজেপির মোদী সরকারের বঞ্চনার জবাব দেওয়ার নির্বাচন: অভিষেক](https://amaderbharat.com/this-election-is-bjps-response-to-modi-governments-deprivation-abhishek/): সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ এপ্রিল: এই নির্বাচন মোদী সরকারের বঞ্চনার জবাব দেওয়ার নির্বাচন, বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আজ দুপুরে তালডাংরার বিবড়দা কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অভিষেক বন্দোপাধ্যায় বিজেপির কড়া সমালোচনার করে বক্তব্য রাখেন। এদিন তিনি একদিকে উন্নয়নের খতিয়ান তুলে ধরে জয়ের টার্গেট বেঁধে দেন এবং অন্যদিকে বিরোধী দল বিজেপি প্রার্থীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। অভিষেকবাবু বলেন, এবারের নির্বাচন শুধুমাত্র তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য নয়। গত ৫ বছরে ধরে নরেন্দ্র মোদী সরকার যে বঞ্চনা করে চলেছে তার জবাব দেওয়ার নির্বাচন। এখন জবাব দেওয়ার সময় এসে গেছে। অভিষেক বন্দোপাধ্যায় বিজেপি নেতাদের উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড [...] - [BJP, Garhbeta, গড়বেতা বিধানসভার প্রার্থী হিসেবে প্রদীপ লোধা-র নাম ঘোষণা বিজেপির, ঝাঁপালেন প্রচারে](https://amaderbharat.com/bjp-announces-pradeep-lodhas-name-as-garhbeta-assembly-candidate-jumps-into-campaign/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রদীপ লোধা-র নাম ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি। আর নাম ঘোষণার পরেই ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়লেন প্রার্থী সহ দলীয় কর্মী- সমর্থকরা। মঙ্গলবার গড়বেতা শহরের আমলাগোড়া সহ বিভিন্ন এলাকায় জনসংযোগে অংশ নেন প্রদীপ লোধা। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং আসন্ন নির্বাচনে বিজেপির পক্ষে সমর্থন প্রার্থনা করেন।প্রচারের সময় এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় স্তরে সংগঠনকে আরও মজবুত করার পাশাপাশি ভোটারদের আস্থা অর্জনের দিকেই জোর দেন প্রার্থী। এদিকে, নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী বলেও জানান প্রদীপ [...] - [TMC, Debra, খড়্গপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা ডেবরার তৃণমূল প্রার্থী রাজীব ব্যানার্জির](https://amaderbharat.com/trinamool-candidate-rajiv-banerjee-from-debra-files-nomination-at-kharagpur-sub-divisional-administrators-office/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: খড়্গপুর মহকুমা শাসকের কার্যালয়ে আজ মনোনয়ন জমা দিলেন ডেবরা বিধানসভার তৃণমূল প্রার্থী রাজীব ব্যানার্জি। ডেবরা ব্লকের নেতৃত্বদের সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা দিতে যাব প্রার্থী রাজীব ব্যানার্জি। তিনি যেখানেই জনপ্রতিনিধি ছিলেন সেখানেই নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, এখানেও আগামী ৫ বছর নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলেও তিনি দাবি করেন। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে আজও ব্লকে ব্লক কমিটি গঠন হয়নি, কোর কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে দল। ডেবরা ব্লকে দল কতটা সংগঠিত, তা তুলে ধরতেই দলের সমস্ত নেতৃত্বকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা দেন তিনি। যদিও কোর কমিটির অন্যতম আরো এক নেতৃত্ব তথা প্রাক্তন বিধায়ক [...] - [BJP, Midnapur, উন্নয়নের অঙ্গীকার, "সংকল্প পত্র” প্রকাশ বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের](https://amaderbharat.com/bjp-candidate-shankar-guchait-releases-sankalp-patra-with-promise-of-development/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: নির্বাচনের আগে উন্নয়নের অঙ্গীকারে জোর দিয়ে মেদিনীপুর শহরের সিপাহী বাজারে বিজেপির নির্বাচনী কার্যালয়ে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর গুছাইত আজ তাঁর “সংকল্প পত্র” প্রকাশ করেন। উপস্থিত কর্মী-সমর্থকদের সামনে তিনি আগামী দিনের উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। সংকল্প পত্রে মোট ২০টি প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে মেদিনীপুর বিধানসভা এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হবে বলে জানান শঙ্কর গুছাইত। শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানেরও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও, সাধারণ মানুষের সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য “বিধায়ক অ্যাপ” চালুর প্রতিশ্রুতি [...] - [TMC, Habbipur, হব্বিপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন সুজয় হাজরা](https://amaderbharat.com/sujoy-hazra-kicks-off-election-campaign-with-puja-at-siddheshwari-kali-temple-in-habbipur/): পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: বুধবার সকাল ১০টায় ৮ নম্বর ওয়ার্ডের হবিবপুরে অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। পূজাঅর্চনা শেষে তিনি পায়ে হেঁটে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং তাঁদের সঙ্গে কথা বলে নিজের প্রচার কার্যক্রম এগিয়ে নিয়ে যান। স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে তিনি নিজের বার্তা পৌঁছে দিতে সচেষ্ট হন। প্রচার চলাকালীন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বক্তব্য রাখেন। বিশেষ করে এসআইআর এবং ভারতীয় জনতা পার্টি-র তীব্র সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্যে বর্তমান রাজনৈতিক [...] - [BJP, Suri, বিজেপির বুথ সভাপতিদের হুমকি দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে](https://amaderbharat.com/police-accused-of-threatening-bjp-booth-presidents/): আশিস মণ্ডল, আমাদের ভারত, সিউড়ি, ১ এপ্রিল: কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিজেপির বুথ সভাপতিদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সিউড়িতে। খবর পেয়ে তড়িঘড়ি বুথ সভাপতির বাড়ি পোঁছে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিক্ষোভের মুখে পিছু হঠে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনাটি ঘটেছে সিউড়ির ১৬ নম্বর ওয়ার্ডের ১৬৮ নম্বর বুথে। ওই বুথের বিজেপি সভাপতি উপেন দাস। বুধবার বেলার দিকে সিউড়ি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে উপেন দাসের বাড়িতে গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে ছুটে যান বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। এরপরেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বিজেপি কর্মী [...] - [BJP, Arambagh, আরামবাগে প্রচার বিজেপি প্রার্থী হেমন্ত বাগের](https://amaderbharat.com/bjp-candidate-hemant-bagh-campaigns-in-arambagh-2/): গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৩১ মার্চ: আরামবাগ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হেমন্ত বাগের সমর্থনে জোর কদমে ভোট প্রচার শুরু করল বিজেপি কর্মীরা। মঙ্গলবার সকালে দলীয় কর্মীদেরকে নিয়ে বিজেপি প্রার্থী আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন। গ্রামের মানুষের সমস্যা কথা নিয়ে আলোচনা করেন বিজেপি প্রার্থী। আরামবাগ বিধানসভার অন্তর্গত গৌরহাটি ১ নম্বর পঞ্চায়েতের পৈশারা কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে খারোল, পৈশারা, গৌরী, শুভয়পুর এলাকায় তিনি প্রচার করেন। বিজেপি প্রার্থী মূলত তৃণমূলের বেনিয়মের কথা তুলে ধরার পাশাপাশি দরিদ্র মানুষের পাশে থাকার বার্তা নিয়ে প্রচার করেন।    - [Nuclear attack, America, ইরানে পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, দাবি রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন কূটনৈতিকের](https://amaderbharat.com/america-is-preparing-for-a-nuclear-attack-on-iran-claims-former-un-diplomat/): আমাদের ভারত, ৩১ মার্চ: পশ্চিম এশিয়ার সংঘাত প্রায় একমাস হতে চলেছে। কিন্তু এর মধ্যে নানা রকম হুংকার দিলেও ইরানকে বাগে আনতে পারেনি ডোনাল্ড ট্রাম্প। তাই এবার ভয়মঙ্কর ছক কষেছে আমেরিকা। ইরানে পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছি হোয়াইট হাউস। এমনি বিস্ফোরক দাবি করেছেন রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন এক কূটনৈতিক। আর এই দাবি ঘিরে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। তেহেরানের ওপর সমঝোতার জন্য চাপ সৃষ্টি করেছে আমেরিকা। তা না হলে চরম পরিণতি হবে, এমনই হুঙ্কার শোনা গিয়েছিল ট্রাম্পের গলায়। তিনি জানিয়েছিলেন, হরমুজ খোলা না হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলের খনি ও খারগো দ্বীপ গুঁড়িয়ে দেওয়া হবে। আর এসবের মাঝে আবারও আরো এক চাঞ্চল্যকর ঘটনায় উত্তাল [...] - [BJP, TMC, Bangaon, বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ও তাঁর পরিবারে বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আদালতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার](https://amaderbharat.com/explosive-allegations-against-trinamool-candidate-from-bangaon-south-and-his-family-bjp-candidate-swapan-in-court/): সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ মার্চ: তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য ও বাবা শঙ্কর আঢ্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। অবৈধ কাস্ট, পৌরসভার জমি দখল, আবাসন প্রকল্পে ঘরের টাকা নিয়ে প্রতারণা এবং জল প্রকল্পের নিম্নমান, এরকম একাধিক গুরুতর দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এদিন তাঁর অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগগুলি প্রকাশ্যে আনেন। বিধায়কের দাবি, বনগাঁ এলাকার প্রভাবশালী ব্যক্তি শঙ্কর আঢ্য। তিনি বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান। “শঙ্কর আঢ্য যখন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ছিলেন, তখন তিনি ৫৩৮টি সরকারি ঘর দেখিয়ে ১৯ কোটি [...] - [Mamata, TMC, "তৃণমূল এখন সমুদ্র, এক একটা ঢেউ আছড়ে পড়লে বিজেপি তছনছ হয়ে যাবে," চন্দ্রকোনায় বললেন মমতা](https://amaderbharat.com/trinamool-is-now-an-ocean-if-one-wave-hits-bjp-will-be-destroyed-mamata-said-in-chandrakona/): কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ: ঘাটাল সংগাঠনিক জেলার ডাকে চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত দোলুই- এর সমর্থনে চন্দ্রকোনার চড়কডাঙ্গা মাঠে বিশাল জনসভায় উপস্থিত হন মমতা ব্যানার্জি। চন্দ্রকোনার সভা মঞ্চ থেকে মমতা বন্দোপাধ্যায় বলেন, আমি আজ সকালেই সংবাদপত্রে ছবি দেখছিলাম, যাদের নাম বাদ গেছে তারা কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে, চন্দ্রকোনার সভা থেকে এভাবেই মানুষের প্রতি সমবেদনা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি দেখলাম মা বোনেরা দাঁড়িয়ে আছে, আদিবাসী ভাই বোনেরা দাঁড়িয়ে আছে, সংখ্যালঘু মা- ভাই- বোনেরাও লাইনে দাঁড়িয়ে আছে। তা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। পশ্চিমবাংলার মানুষের নাম কেটে দিয়ে- বিহার, রাজস্থান ও অরুণাচল প্রদেশ, [...] - [BJP, Arambagh, আরামবাগে প্রচার বিজেপি প্রার্থী হেমন্ত বাগের](https://amaderbharat.com/bjp-candidate-hemant-bagh-campaigns-in-arambagh/): গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৩০ মার্চ: শনিবার আরামবাগে নির্বাচনী প্রচার সারলেন আরামবাগ  বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। এদিন তিনি মায়াপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের দিঘিরপাড় থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর মহেশপুর, গড়বাড়ি ডিহি বায়ড়া, পানপাড়া হয়ে আরামবাগ রিসোর্টের কাছে গিয়ে প্রচার শেষ হয়।  বিজেপির এই প্রচারে কয়েকশো কর্মী সমর্থক অংশ নেন। প্রচারে হাজির ছিলেন বিজেপি নেতা ও আরামবাগ তিন নম্বর মন্ডলের সভাপতি লক্ষ্মীকান্ত পন্ডিত, মন্ডল কমিটির সদস্য গোপাল রায়, বিজেপি নেতা হরিপদ মালিক, তাপস মালিক, ১৫৭ নং বুথের সভাপতি মৃন্ময় ঘোষ সহ আরো অনেকে। - [Pranab fair, Manmathpur, মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে সাড়ম্বরে বাসন্তী পূজা ও প্রণব মহামিলন মেলা](https://amaderbharat.com/basanti-puja-and-pranab-mahamilon-fair-organized-by-manmathpur-pranab-temple/): আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৩০ মার্চ: দক্ষিণ ২৪ পরগণা জেলার মন্মথপুরে ভক্তি ও আধ্যাত্মিক আবহে সাড়ম্বরে পালিত হলো শ্রীশ্রী বাসন্তী মাতার আরাধনা। ভারত সেবাশ্রম সঙ্ঘ-এর গ্রামীণ সেবা কেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে আয়োজিত শ্রীশ্রী বাসন্তী পূজা উপলক্ষে ছয়দিনব্যাপী ‘শ্রীশ্রী প্রণব মহামিলন মেলা’ অনুষ্ঠিত হয়। এ বছর মেলাটি ছিল ৯তম বর্ষে পদার্পণ। পাশাপাশি স্বামী প্রণবানন্দজি মহারাজ-এর গৌরবময় ১৩১তম শুভ আবির্ভাব বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়। ১৩১টি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে মাতৃমূর্তি উন্মোচন করা হয়, যা ভক্তদের মধ্যে গভীর আবেগ ও ভক্তির সঞ্চার করে। মেলার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন সন্ন্যাসী ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট গুণীজন। ছয় দিনব্যাপী এই মেলায় ধর্মীয় [...] ## Pages - [Home](https://amaderbharat.com/home/) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)