Liquor, Panshkura, ১০০ লিটার চোলাই সহ পাঁশকুড়ার রাধাবল্লভচক থেকে গ্রেফতার মদকারবারী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৭ জানুয়ারি: পাঁশকুড়া থানার রাধাবল্লভচক থেকে গতকাল রাতে অরূপ ভৌমিক নামে এক ব্যক্তিকে ১০০ লিটার চোলাই মদ সহ কোলাঘাট আবগারির দপ্তরের আধিকারিকেরা গ্রেফতার করে। আসামিকে গ্রেফতার করার সময় দপ্তরের কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তি হয়। তারপর কোলাঘাট আবগারি দপ্তরের ওসি রাহুল দাসের নেতৃত্বে বিশেষ দলটি দীর্ঘদিনের কারবারি অরূপ ভৌমিককে গ্রেপ্তার করতে সফল হয়। এর আগে এই অরূপ ভৌমিকের দাদা জগন্নাথ ভৌমিককে ৪ঠা জানুয়ারি গ্রেফতার করেছিল দপ্তরের এই বাহিনী।

পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির আহ্বায়ক নারায়ন চন্দ্র নায়ক বলেন, বিষাক্ত চোলাই মদের বিরুদ্ধে কোলাঘাট আবগারি দপ্তরের নিরন্তন অভিযানের পরিপ্রেক্ষিতে কোলাঘাট ও পাঁশকুড়া ব্লক এলাকায় বিষাক্ত চোলাই মদের কারবার অনেটাই কমেছে। এজন্য এলাকার মা-বোন সহ মানুষজন খুব খুশি। তবে চোলাই মদের পাশাপাশি সরকারি দেশি-বিদেশি মদের প্রভাবে বহু মানুষ সর্বস্বান্ত হচ্ছেন।

রাহুলবাবু জানান, ভালো সামাজিক পরিস্থিতি তৈরী করার জন্য বদ্ধপরিকর কোলাঘাট আবগারি দপ্তর। অরূপ ভৌমিককে আজ জেলা আদালতে হাজির করা হলে সিজেএম তমলুক ১২ দিন জুডিশিয়াল কাস্টাডিতে রাখার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *