আমাদের ভারত, ২১ এপ্রিল:মেট্রোরেলের পর এবার বাসেও ডিজিটাল পরিষেবা চালু হয়ে গেল। ভারতে ডিজিটাল বাস পরিষেবা প্রথম শুরু হল মুম্বাইতে। মেট্রোর ধারণাকে কাজে লাগিয়েই মহারাষ্ট্রে বাসের ক্ষেত্রেও এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়।
বাসে ডিজিটাল পরিষেবার জন্য শুধুমাত্র স্মার্ট কার্ড নয় যে যাত্রীদের মোবাইল ফোনের “চলো” অ্যাপ রয়েছে তারাও এই সুবিধা লাভ করতে পারবেন। বুধবার গেটওয়ে অফ ইন্ডিয়া সামনে মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী আদিত্য ঠাকরে এই পরিষেবার উদ্বোধন করেন। দক্ষিণ মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে চার্জ গেট পর্যন্ত ১০ থেকে পর্যায়ক্রমে ২০টি বাসে এই পরিষেবা থাকবে।
যে মে বাস এই পরিষেবা প্রদান করবে সে বাসগুলির সামনে ডিজিটাল লেখা থাকবে। বাসে ওঠার সামনের গেটে একটি ডিজিটাল মেশিন লাগানো থাকবে। মেশিনের সামনে যাত্রীদের মোবাইল ফোন অথবা স্মার্টকার্ড ভিতরে রাখলে একটি সবুজ টিক চিহ্ন মেশিন স্ক্রিনে দেখা যাবে। যাত্রী গন্তব্যস্থলে পৌঁছালে আবার মেশিনের সামনের ফোন অথবা স্মার্ট কার্ড ভিতর রাখতে হবে। এর ফলে কার্ড থেকে নিজে থেকেই টাকা কেটে যাবে। ঠিক যেমন কলকাতা মেট্রো রেলের ক্ষেত্রে হয়। ট্যাপ ইন পে আউট বৈশিষ্ট্যের মাধ্যমে এই পরিষেবা কার্যকরী হবে।
বৃহন্মুম্বাই ইলেকট্রিসিটি সাপ্লাই এন্ড ট্রান্সপোর্ট ভারতে প্রথম সেই বাস পরিষেবা চালু করেছে যা সম্পূর্ণভাবে ডিজিটাল। যারা নগদ পিন লেনদেন করতে সক্ষম । যাত্রীদের সুবিধার্থে এই পদক্ষেপ করা হয়েছে। ৩০ লাখ যাত্রীর মধ্যে ১২ লাখ যাত্রীর মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল টিকিট ব্যবহার করছে এবং বাকি যাত্রী ‘বেস্ট’-র স্মার্ট কার্ড ব্যবহার করছেন। ‘বেস্ট’ সংস্থা জেনারেল ম্যানেজার লোকেশ চন্দ্র জানান, ডিজিটাল পরিষেবা চালু হওয়ার ফলে যাত্রীদের অনেক সুবিধা হবে। এরপর মুম্বাইয়ের বিভিন্ন প্রান্তে ৪৩৮টি ডিজিটাল বাস চলবে।
পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর এই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বলে জানা গেছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। আপাতত তারা মেট্রো পরিষেবার উপরেই লক্ষ্য রাখছেন।

