পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: সাতসকালে প্রাতঃভ্রমণে বেড়িয়ে মেদিনীপুর ও খড়্গপুর সংযোগকারী মোহনপুর সেতু পরিদর্শন করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। এদিন রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন তিনি।
তিনি বলেন, ৫০ বছরের বেশি সময়ের সেতু নিয়ে ভাবনা চিন্তা হয়নি কেনো? কেন্দ্রীয় সরকারকে আবেদন করা হয়েছে, ব্রিজ বানিয়ে দিতে রাজি কেন্দ্রীয় সরকার, কিন্তু কেন্দ্রকে চিঠি লিখেছে না রাজ্য সরকার। দুর্বল সেতুর মতো রাজ্য সরকারও দুর্বল। ঠেকো দিয়ে সরকার চলছে, ঠেকো দিয়ে ব্রিজও চলছে।
দিলীপ ঘোষ বলেন, আপনাদের হাঁড়ি চরে না, আপনারা খেতে পান না। কিন্তু কেন্দ্রীয় সরকারকে চিন্তা করতে হচ্ছে সাধারণ মানুষের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় দান খয়রাত করে ভোট কিনবেন। দুর্গা পুজোর জন্য অনুদান দেওয়ার দরকার নেই সরকারকে।
দেশের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয়ের নাম খারাপ করা হচ্ছে। সরকার এখনো কোনো যথাযথ ভূমিকা গ্রহণ করছে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

