জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। পশ্চিম মেদিনীপুর জমিয়ত উলেমা হিন্দ সংগঠনের সহযোগিতায় মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি অঞ্চলের বন্যা বিধ্বস্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী বিলি করা হয়। সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙা হাই স্কুলের মাঠে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিলির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার ও গণশিক্ষা প্রসার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি সংগঠনের পদাধিকারী ও নেতৃত্বের সঙ্গে দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করেন।


