পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: মমতা ব্যানার্জির বক্তব্যের পাল্টা দিলেন শুভেন্দু অধিকারীর। আজ শিক্ষক দিবসের দিন মমতা ব্যানার্জি যেভাবে কেন্দ্র সরকার এবং রাজ্যপালকে কটাক্ষ করলেন এরই সঙ্গে উপাচার্যের বেতন বন্ধের হুঁশিয়ারি দিলেন তাতে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এদিন মেদিনীপুরে এক শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপাচার্যের বেতন বন্ধের বিরুদ্ধে হুঁশিয়ারির বিরুদ্ধে তীব্র ভাষায় কটাক্ষ করে তিনি বলেন, এর আগেও মমতা ব্যানার্জি একবার বেতন বন্ধ করেছিলেন, কিন্তু হাইকোর্ট তার কানমুড়ে দিয়েছিল। তিনি আবার সেটা শুরু করেছেন। আজ আবার পুনরায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন। কোমরে দম থাকলে মমতা ব্যানার্জি একবার উপাচার্যের বেতন বন্ধ করে দেখুন আমরাও দেখবো উনি কিভাবে বন্ধ করতে পারেন।
ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যদিও এদিন হাইকোর্টের নির্দেশকে মন্তব্য করতে নারাজ বিরোধী দলনেতা। তিনি বলেন, আদালত তাদের কাছে সমাহার। আদালতকে তারা সম্মান করেন। কারণ আজ আদালতের রায় তার পক্ষে বিপক্ষে গেলেও তিনি সভা করতে পারছেন এবং যেটুকু গণতন্ত্র টিকে আছে পশ্চিমবঙ্গে তা আদালতের জন্য। যদিও তিনি বলেন, এই আদালতকে অপমান করা, অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা মমতা ব্যানার্জি এবং তৃণমূলের কাজ।
এরপর নুসরাত জাহানকে ইডির ডাক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন তদন্তকারী সংস্থারা। তাই তিনি যদি নির্দোষ হন তিনি প্রমাণ করবেন গিয়ে। এরপর সাংবাদিকদের জি-টোয়েন্টি সম্মেলনে ইন্ডিয়ার পরিবর্তে ভারত লেখা প্রসঙ্গে প্রশ্ন করলে শুভেন্দুবাবু বলেন, এটাকে স্বাগত জানাই। কারণ ব্রিটিশদের দেওয়া যত নাম সবই মুছে ফেলতে হবে এবং সংশোধন করতে হবে। যেমন মেদিনীপুরে আছে এখনো বহু নাম। বিপ্লবী বিজড়িত ওই মেদিনীপুরের কর্নেল গোলা, বার্জ টাউন সহ একাধিক ব্রিটিশ নাম রয়েছে
সেগুলোকেও সংশোধন করতে হবে অবিলম্বে।
এরপর রাজ্যপালকে নিয়ে মুখ্যমন্ত্রীর ধর্নায় বসা প্রসঙ্গে তিনি বলেন, মমতা ব্যানার্জি সবই পারে। মমতা ব্যানার্জি যেমন ক্রিকেট খেলতে পারে, গল্প লিখতে পারে, ছবি আঁকতে পারে, তেমনি তিনি বহু প্রতিভার অধিকারিণী। তিনি ধর্নায় বসলে বিনীত গোয়েল তার গামছা বেঁধে দেবে এবং টেবিলের উপরের তলায় থাকবে স্যান্ডউইচ আর নীচে এসি।

