“ধর্মতলা যাবো না কি করবেন?” ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

শ্রীরূপা চক্রবর্তী,
আমাদের ভারত, ২১ জুলাই: অমর একুশে জুলাই ধর্মতলা চলো। তৃণমূল কংগ্রেসের এমনই এক পোস্টার সামনে আরও একটা পোস্টার। সেখানে লেখা “যাবো না! কি করবেন?” হ্যাঁ ২১ জুলাই সকাল থেকেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কে বা কারা এই জবাবি প্রতিবাদ পোস্টার দিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

২১ এর নির্বাচনে আশাতীত জয় এলেও। জয় উজ্জাপন করতে পারেনি তৃণমূল কংগ্রেস। তাই দুবছর ভার্চুয়াল সভায় কাজ চালিয়ে এবার একেবারে মহা আড়ম্বরে ২১ জুলাইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছিল দল অনেক আগেই। পোস্টারে ব্যানারে ছেয়ে গেছে রাজ্যের অলিগলি, আনাচে কানাচে। বিশালাকায় মঞ্চ, নির্দিষ্ট ড্রেসকোডে তৃণমূল নেতা নেত্রী, উপচে পড়া ভিড় সব মিলিয়ে জমজমাট। কিন্তু এর মধ্যেও বিদ্রোহের আগুন কিন্তু জ্বলছে বলেই ধারণা অনেকের। ছাইচাপা সেই আগুনেরই কি প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া এই ছবিতে?

ছবিতে যেটুকু দেখা যাচ্ছে তাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির দেওয়া ২১ জুলাইয়ের ধর্মতলা চলো পোস্টারের সামনে আরও একটি হাতে লেখা পোস্টার পড়েছে। সেই পোস্টারে লেখা “যাবো না কী করবেন?” এহেন প্রতিবাদ যেমন অভিনব তেমনি নজর কেড়েছে নেটিজেনদের। এই ছবি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে প্রতিবাদের আগুন কি এবার ঝলসে উঠবে?

আজ সকালেই বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী সিপিএমের ২০০৯ সালের একটি বিরাট জমায়েতের ছবি টুইটারে পোস্ট করে মনে করিয়েছেন, এত বড় জমায়েতের মাত্র ২ বছর পরেই বাম সরকারের পতন হয়েছিল। এই ২১ জুলাইয়ে তৃণমূলের বিরাট জমায়েত দেখে ভয় পাবেন না। এদের সরকারটাও যাবে। তাহলে কি ভাইরাল হওয়া ওই জবাবি পোস্টারেও সেই দিকেই ইঙ্গিত করছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *