আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ জুন: মুখ্যমন্ত্রী আবোলতাবোল বকে চলেছেন। পারলে প্রামাণ করে দেখাক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত। চ্যালেঞ্জ করছি হিম্মত থাকলে আগে উনি প্রমাণ করে দেখাক যে শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত। তাহলেই বুঝবো কথার দাম আছে।
নিজের আমলে মন্ত্রী শুভেন্দু, রাজীব, পার্থ, ব্রাত্য দুর্নীতির ভাগ পেয়েছে। যদি প্রমাণ করতে না পারে তাহলে নিজেও ভাগ পেয়েছেন। মুখ্যমন্ত্রীকে এমনই সরাসরি আক্রমন করেন সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী। তিনি আরও বলেন, টেট ও এসএসসি থেকে যে কাটমানি নেওয়া হয়েছে তা তদন্ত করে ফেরত দেওয়ার ব্যবস্থা করুক। রাজ্য সরকারের প্রতি একের পর এক আক্রমন শানান সুজনবাবু। তিনি মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য সম্বন্ধ্যে হাইকোর্টের রায় নিয়ে মুখ খুলেছেন।

রাজ্যের শ্রমজীবী মানুষের ঐক্য প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্টের ডাকে শান্তি ও সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হবে মঙ্গলবার, সেই মিছিল তমলুকের মানিকতলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত হয়। মিছিলে উপস্থিত থেকে সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী একের পর এক রাজ্য সরকারের কাজের তীব্র নিন্দা জানান। এছাড়াও এদিনের মিছিলে ছিলেন আরএসপি নেতা অমৃত মাইতি, সিপিআইএম নেতা হিমাংশু দাস, অনাদি সাহু, জেলা বামফ্রন্টের আহ্বায়ক নিরঞ্জন সিহি সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।

