সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ নভেম্বর: আজ এক ভাবগম্ভীর পরিবেশে প্রবাদপ্রতিম সাংবাদিক বিশিষ্ট শিক্ষাব্রতী, হিন্দু মহাসভার তাত্বিক নেতা ও হিন্দু বাণী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সুকুমার নন্দীর জন্মশতবর্ষ পালন করা হয়।

নূতনগঞ্জ ধর্মশালার রাধাভবনে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রয়াত সুকুমারবাবুর শিক্ষা ক্ষেত্রে অবদান, নির্ভীক ভাবে অমৃতবাজার, যুগান্তর পত্রিকায় সাংবাদিকতা, হিন্দু বাণী পত্রিকা সম্পাদনা, বাঁকুড়া জেলা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর আঞ্চলিক সংবাদ পত্র ও সাংবাদিক সমিতির সভাপতি, বীর সাভারকর রচিত বিভিন্ন পুস্তকের বাংলা অনুবাদ ও প্রকাশ, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল, গো- হত্যা বন্ধ, রাম মন্দির আন্দোলনে তার কারাবরণ সহ বিভিন্ন ঘটনার উল্লেখ করে স্মৃতি চারণ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, বিধায়ক নিলাদ্রী দানা, বিশিষ্ট সমাজসেবী ডাঃ জীতেন্দ্র নাথ বন্দোপাধ্যায়, শিক্ষক নেতা অবনী মন্ডল, সমীর দাস, সাংবাদিক সোমনাথ বরাট। বিশিষ্ট আবৃত্তিকার পার্থ কুন্ডু আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে কুসুম হরনাথ ঠাকুরের ভজন কীর্তন পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সুচারু রূপে পরিচালনা করেন সুশান্ত নন্দী।

