পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর: দুর্গাপুজোর ষষ্ঠীর দিন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পশ্চিম মেদিনীপুরের ৯ নম্বর ওয়ার্ডের কর্নেলগোলা চিরসাথী ক্লাবের দুর্গা পূজার মন্ডপের সামনে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই “আইনি সচেতনতা শিবিরের” উদ্বোধন উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জর্জ কোর্টের ডিস্ট্রিক্ট জজ অমিত চক্রবর্তী৷

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারপতি দিব্যেন্দু নাথ, জেলা মুখ্য বিচারক শ্রীমতি তনুশ্রী দত্ত, কাউন্সিলর সৌরভ বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পুজোয় কেউ যদি কোনো সমস্যায় পড়ে, তার সমাধান বের করে দেবে এই শিবির।


